শেয়ারFacebookWhatsApp

মিজানের শিক্ষক লটারিকে কেন নিষিদ্ধ বলে আখ্যায়িত করলেন? বুঝিয়ে লেখ।

উত্তর: শরিয়তের চতুর্থ উৎস কিয়াস দ্বারা অসমর্থিত হওয়ায় মিজানের শিক্ষক লটারিকে নিষিদ্ধ বলে আখ্যায়িত করলেন।ইসলামি আইনের বিস্তৃতির উদাহরণ হলো কিয়াস। এর অর্থ পরিমাপ বা তুলনা করা। মূল আইন (কুরআন-হাদিস) যখন সমস্যা সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইনের ভিত্তিতে যুক্তিভিত্তিক এবং বিচার-বুদ্ধিপ্রসূত নতুন সমস্যার সমাধান করাকে কিয়াস বলে। কিয়াসের চারটি রুকুন বা ভিত্তি রয়েছে। এগুলোর আলোকে উদ্ভূত সমস্যার সমাধান করা হয়। এগুলো হলো- আছল (মূল), ফরয়া (শাখা), ইল্লত (যুক্তি, কারণ), এবং হুকুম (বিধান)।উদ্দীপকে বর্ণিত লটারির মাধ্যমে টাকা উপার্জনকে মিজানের শিক্ষক নিষিদ্ধ বলেছেন। এটি কিয়াসপ্রসূত একটি সমাধান। কারণ পবিত্র কুরআনে বলা হয়েছে, 'হে ইমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো।' (সুরা মায়িদা-৯০)। এখানে ভাগ্য নির্ধারক তীরকে কুরআনে যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমনি হাদিসেও এটি হারাম বলে ঘোষিত। কিন্তু লটারি সম্পর্কে কুরআন-হাদিসে স্পষ্ট কোনো বিধান নেই। কারণ রাসুল (স)-এর সময়ে এর প্রচলন ছিল না। কিন্তু ভাগ্য নির্ধারক তীরের প্রচলন ছিল। আবার ভাগ্য নির্ধারক তীরের মতো লটারির মাধ্যমেও মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এ দুটির বৈশিষ্ট্য সমান। এ উদাহরণে 'ভাগ্য নির্ধারক তীর' হচ্ছে- আছল, লটারি হচ্ছে ফরয়া। ভাগ্য নির্ধারণের বিষয়টি হচ্ছে- ইল্লত এবং লটারির বিধান 'হারাম' হচ্ছে হুকুম। সুতরাং বলা যায়, মিজানের শিক্ষক কিয়াসের মাধ্যমে লটারিকে নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মিজানের শিক্ষক লটারিকে কেন নিষিদ্ধ বলে আখ্যায়িত করলেন? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

মিজান একজন পরহেজগার যুবক। আদনান তাঁর ঘনিষ্ঠ বন্ধু। দুজন একসাথে চলতে গিয়ে আদনান লটারি বিক্রয়রত গাড়ি থেকে ১০ টাকা মূল্যের দুটি টিকিট ক্রয় করে একটি নিজে এবং অপরটি মিজানকে দিল। লটারি ড্র হলে মিজান একটি মোটর সাইকেল পুরস্কার পেল। আদনান মিজানকে ৫০,০০০ টাকা দিয়ে মোটর সাইকেলটি নিজেই নিয়ে নিল। মিজান লটারিতে মোটর সাইকেল পাওয়ার খবর জানাজানি হলে মিজানের মক্তব শিক্ষক তাকে ডেকে লটারিকে নিষিদ্ধ কাজ বলে আখ্যায়িত করেন এবং নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন-إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ .অতঃপর মিজান টাকাগুলো আদনানের নিকট ফেরত দিল এবং তাকেও মোটর সাইকেলটি ফেরত বা দান করে দিতে বলল। তখন আদনান বলল, "তুমি অতিরিক্ত ধার্মিকতা দেখাচ্ছ"।

Dhaka · 2017

উত্তর

ককুরআন-সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াই কিয়াস।

উত্তর

কোনো বিষয়ে কুরআন-হাদিসে স্পষ্ট সমাধান না থাকলে ইজমা বা কিয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ইজমা অর্থ ঐকমত্য। ধর্মীয় বা পার্থিব কোনো বিষয়ে মহানবি হযরত মুহাম্মদ (স)-এর যুগ পরবর্তী যে কোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন-সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম ইজমা। এটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। অন্যদিকে কিয়াস হলো পরিমাপ বা তুলনা করা, এটি শরিয়তের চতুর্থ উৎস। অর্থাৎ মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পন্থাই কিয়াস। ইজমা বা কিয়াস কোনোটি কুরআন-সুন্নাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হবে না।

উত্তর

শরিয়তের চতুর্থ উৎস কিয়াস দ্বারা অসমর্থিত হওয়ায় মিজানের শিক্ষক লটারিকে নিষিদ্ধ বলে আখ্যায়িত করলেন।ইসলামি আইনের বিস্তৃতির উদাহরণ হলো কিয়াস। এর অর্থ পরিমাপ বা তুলনা করা। মূল আইন (কুরআন-হাদিস) যখন সমস্যা সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইনের ভিত্তিতে যুক্তিভিত্তিক এবং বিচার-বুদ্ধিপ্রসূত নতুন সমস্যার সমাধান করাকে কিয়াস বলে। কিয়াসের চারটি রুকুন বা ভিত্তি রয়েছে। এগুলোর আলোকে উদ্ভূত সমস্যার সমাধান করা হয়। এগুলো হলো- আছল (মূল), ফরয়া (শাখা), ইল্লত (যুক্তি, কারণ), এবং হুকুম (বিধান)।উদ্দীপকে বর্ণিত লটারির মাধ্যমে টাকা উপার্জনকে মিজানের শিক্ষক নিষিদ্ধ বলেছেন। এটি কিয়াসপ্রসূত একটি সমাধান। কারণ পবিত্র কুরআনে বলা হয়েছে, 'হে ইমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো।' (সুরা মায়িদা-৯০)। এখানে ভাগ্য নির্ধারক তীরকে কুরআনে যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমনি হাদিসেও এটি হারাম বলে ঘোষিত। কিন্তু লটারি সম্পর্কে কুরআন-হাদিসে স্পষ্ট কোনো বিধান নেই। কারণ রাসুল (স)-এর সময়ে এর প্রচলন ছিল না। কিন্তু ভাগ্য নির্ধারক তীরের প্রচলন ছিল। আবার ভাগ্য নির্ধারক তীরের মতো লটারির মাধ্যমেও মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এ দুটির বৈশিষ্ট্য সমান। এ উদাহরণে 'ভাগ্য নির্ধারক তীর' হচ্ছে- আছল, লটারি হচ্ছে ফরয়া। ভাগ্য নির্ধারণের বিষয়টি হচ্ছে- ইল্লত এবং লটারির বিধান 'হারাম' হচ্ছে হুকুম। সুতরাং বলা যায়, মিজানের শিক্ষক কিয়াসের মাধ্যমে লটারিকে নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'অতিরিক্ত ধার্মিকতা' বিষয়টি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের প্রতি অবজ্ঞাসূচক, যা ইসলামে গ্রহণযোগ্য নয়। কিয়াস ইসলামের আধুনিকতা ও গতিশীলতার প্রমাণ দেয়। ইসলামি শরিয়তে আইনের উৎস হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। কুরআন মাজিদে মুসলিম জাতিকে আল্লাহ তায়ালা কিয়াস করার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে- 'হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা! তোমরা চিন্তা ও গবেষণা করো।' (সূরা হাশর-২)। তাই আল্লাহর নির্দেশিত বিষয় হিসেবে একে উপেক্ষা করা যায় না। যদি কেউ একে অস্বীকার বা অবিশ্বাস করে তবে সে ফাসিক বলে গণ্য হবে।উদ্দীপকে কিয়াসের মাধ্যমে গৃহীত লটারি নিষিদ্ধ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরও আদনান একে অতিরিক্ত ধার্মিকতা বলে উপহাস করেছে। তার এ ধরনের মনোভাব ইসলামে গ্রহণযোগ্য নয়। কারণ রাসুল (স) নিজে কিয়াস করার অনুমতি দিয়েছেন। বাস্তব প্রয়োজন ও গুরুত্বের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণকে তিনি অধিক পছন্দ করতেন। তাছাড়া মানবজীবনের পরিবর্তনমুখিতা ও গতিশীলতায় নতুন উদ্ভূত সমস্যার সমাধানে কুরআন-হাদিসের আলোকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা কোনো ক্রমেই অতিরিক্ত ধর্মপ্রবণতার পরিচয় বহন করে না। বরং এটি অধিক গ্রহণীয়।পরিশেষে বলা যায়, কিয়াস ছাড়া ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে প্রমাণ করা যায় না। কেননা, কিয়াস ব্যতীত ইসলাম গতিহীন ও সংকীর্ণ জীবনাদর্শে পরিণত হয়। তাছাড়া এটি ছাড়া মানুষের জীবনে উদ্ভূত নিত্য- নতুন সমস্যার ইসলামি সমাধান সম্ভব নয়। ফলে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ দেখা দিতে পারে। সুতরাং আমরা বলতে পারি, কিয়াসের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আদনানের মনোভাব যথার্থ নয়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।