মিলন ও তুহিনের মন্তব্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিলন ও তুহিনের মন্তব্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হলো তারা দুজনে কিয়াস বিষয়ে পূর্ববর্তী দুটি পক্ষ বিপক্ষের অনুসরণ করেছে। আহলে জাওয়াহির, শিয়া ও খারিজিদের মতে, কিয়াস ইসলামি আইনের উৎস নয়। কারণ আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সবকিছু বলে দিয়েছে । এ মর্মে তিনি বলেছেন— مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ অর্থ : “এ কিতাবে আমি কোনোকিছু লিপিবদ্ধ করা বাকি রাখি নি।” (সূরা আল-আনআম : ৩৮) তিনি আরও বলেছেন- وَنَزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانَا لِكُلِ شَيْ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. অর্থ : “আর আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, সুপথের নির্দেশনা, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।” (সূরা নাহল : ৮৯) আয়াত দুটির মাধ্যমে এটা বলা যায়, কুরআন মাজিদে সবকিছুর বিবরণ থাকার পরও কিয়াসের কোনো প্রয়োজন পড়ে না। কিয়াস বরং মানুষের বিভ্রান্তি ও ভ্রষ্টতার কারণ হয়ে ওঠে। যেমন— রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বনি ইসরাইল একযুগ পর্যন্ত সঠিক পথের ওপর ছিল। এরপর তাদের মধ্যে দাসীদের সন্তানদের আধিক্য হলো। তারা বিগত বিষয়ের ওপর আগত বিষয়াবলিকে কিয়াস করতে শুরু করল। ফলে তারা নিজেরা গোমরাহ হলো এবং অন্যদেরও গোমরাহ করল। তা ছাড়া কিয়াসের মূলভিত্তি হলো অনুমান। সে জন্য কিয়াসকে ইসলামি আইনের উৎস বলা যায় না। অন্যদিকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে, কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। তারা পবিত্র কুরআন, হাদিস, ইজমা ও যুক্তি দ্বারা এর বাস্তবতার প্রমাণ দিয়েছেন। কিয়াস একে বিস্তারিতভাবে বাস্তবায়ন করে। আর বনি ইসরাইলরা কিয়াস করে ধ্বংস হয়েছিল তাদের অন্যায় কিয়াসের কারণে। মুসলিম উম্মাহর কিয়াস হয় কুরআন-হাদিসের মূলনীতি অনুসারে। সে জন্য তারা ধ্বংস হবে না বরং সুপথ পাবে। উদ্দীপকের মিলন কিয়াসকে অস্বীকার করে। কারণ সে আহলে জাওয়াহির, শিয়া ও খারিজিদের ভ্রান্ত মতামত গ্রহণ করেছে। অন্যদিকে তুহিন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হওয়ায় কিয়াসকে ইসলামি শরিয়তের উৎস হিসেবে গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, মিলন ও তুহিন কিয়াস বিষয়ে উক্ত দুটি দলের পরস্পর বিরোধী মতামতকে গ্রহণ করায় তাদের মন্তব্য ভিন্ন ভিন্ন হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মিলন ও তুহিনের মন্তব্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণ পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর