শেয়ারFacebookWhatsApp

আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ব্যবহারিক জীবনে শরিয়তসম্মত কিনা? ব্যাখ্যা কর।

উত্তর: গ আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ইসলামি শরিয়তের উৎস আল- কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই তার এ চিন্তাধারা ব্যবহারিক জীবনে শরিয়তসম্মত। যে হাদিসটি দ্বারা কিয়াস শরিয়তের উৎস হওয়ার প্রমাণ বহন করে তাহলো- নবি কারিম (সা.) যখন হযরত মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণ করেন, তখন নবি তাঁকে জিজ্ঞেস করলেন, “হে মুয়ায, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? তিনি উত্তর দিলেন, আল্লাহর (পবিত্র গ্রন্থ) কুরআন দ্বারা। রাসুলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর কিতাবে যদি না পাও? তিনি জবাব দিলেন, রাসুল (সা.)-এর হাদিস (সুন্নাহ) দ্বারা। তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি হাদিসেও না পাও, তাহলে কী করবে? উত্তরে মুয়ায (রা.) বললেন, তাহলে আমি আমার নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ (কিয়াস) করে সিদ্ধান্ত গ্রহণ করব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আল্লাহর রাসুলের দূত দ্বারা এমন উত্তর দেওয়ালেন যাতে তাঁর রাসুল সন্তুষ্ট হলেন।” (তিরমিযি) এ থেকেই কিয়াসের ভিত্তি রচিত হয়। কেননা যদি কিয়াসের উৎপত্তি স্বীকৃত না হতো, তবে নবি কারিম (সা.) হযরত মুআয (রা.)-এর জবাব [আমি আমার রায় (কিয়াস) দ্বারা ইজতিহাদ (গবেষণা) করব]-কে তৎক্ষণাৎ নিষিদ্ধ করে দিতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন না। হাদিসের সাথে চেয়ারম্যান আবদুল মজিদ ও কাউন্সিলর আবদুল মালেক মিয়ার কথপোকথন সাদৃশ্যপূর্ণ। আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ব্যবহারিক জীবনে অবশ্যই শরিয়তসম্মত। কারণ, তার বক্তব্য ইসলামি শরিয়তের উৎস কিয়াসকে নির্দেশ করে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ব্যবহারিক জীবনে শরিয়তসম্মত কিনা? ব্য…

উদ্দীপক

আব্দুল মজিদ ১নং বালিযুগ ইউপি চেয়ারম্যান। একদা তার এক মেম্বার আব্দুল মালেক মিয়াকে একটি সামাজিক সমস্যা সমাধানের দায়িত্ব প্রদান করে তাকে বললেন, সরকারি প্রবিধান মোতাবেক সমাধান করবে। কিন্তু কোনো নতুন পরিস্থিতিতে নতুন বিধান প্রয়োজন হলে তথা সরকারি আইনে না থাকলে কী করবে? তখন আব্দুল মালেক মিয়া বলল, সেক্ষেত্রে উপস্থিত গণ্যমান্যদের সাথে পরামর্শ করে নিজের চিন্তাচেতনা অনুযায়ী সরকারি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন ঘোষণা করে সমস্যার সমাধান করব। চেয়ারম্যান সাহেব সন্তুষ্ট হয়ে বললেন, “আল্লাহ তোমার অন্তর চক্ষু খুলে দিন।”

উত্তর

মুসলিমদের মাযহাব চারটি।

উত্তর

ইসলামে মাদকদ্রব্য হারাম বা নিষিদ্ধ। কারণ মাদকাসক্তির কুফল মানবজীবনে অত্যন্ত বিপজ্জনক। মাদকাসক্তি যদিও কৃত্রিম ও সাময়িক আনন্দ দেয়, শক্তি বৃদ্ধি করে; কিন্তু তার ক্ষতি ও ধ্বংসের দিকটা সুদূর বিস্তৃত ও সর্বগ্রাসী। মাদকাসক্তি মানুষকে নামায-রোজা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। মাদকাসক্তি মানবদেহে অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলে। মাদকাসক্তির ফলে হজমশক্তি লোপ পায়। ক্ষুধামান্দ্য, পাকস্থলিতে ঘা, স্নায়ু দুর্বলতা, হৃদপেশির দুর্বলতা দেখা দেয়। লিভার ও কিডনি বিনষ্ট হয়। শিরা ও ধমনি শক্তি ক্ষয়ে যায় এবং অকালে বার্ধক্য আসে। গলদেশ ও শ্বাসনালির প্রচুর ক্ষতি হয়। যক্ষ্মা, জন্ডিস, হৃদভাম্বের বৈকল্য প্রভৃতি রোগে প্রায় ত্রিশ বছর বয়সের মধ্যেই মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু ঘটে।

উত্তর

গ আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ইসলামি শরিয়তের উৎস আল- কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই তার এ চিন্তাধারা ব্যবহারিক জীবনে শরিয়তসম্মত। যে হাদিসটি দ্বারা কিয়াস শরিয়তের উৎস হওয়ার প্রমাণ বহন করে তাহলো- নবি কারিম (সা.) যখন হযরত মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণ করেন, তখন নবি তাঁকে জিজ্ঞেস করলেন, “হে মুয়ায, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? তিনি উত্তর দিলেন, আল্লাহর (পবিত্র গ্রন্থ) কুরআন দ্বারা। রাসুলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর কিতাবে যদি না পাও? তিনি জবাব দিলেন, রাসুল (সা.)-এর হাদিস (সুন্নাহ) দ্বারা। তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি হাদিসেও না পাও, তাহলে কী করবে? উত্তরে মুয়ায (রা.) বললেন, তাহলে আমি আমার নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ (কিয়াস) করে সিদ্ধান্ত গ্রহণ করব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আল্লাহর রাসুলের দূত দ্বারা এমন উত্তর দেওয়ালেন যাতে তাঁর রাসুল সন্তুষ্ট হলেন।” (তিরমিযি) এ থেকেই কিয়াসের ভিত্তি রচিত হয়। কেননা যদি কিয়াসের উৎপত্তি স্বীকৃত না হতো, তবে নবি কারিম (সা.) হযরত মুআয (রা.)-এর জবাব [আমি আমার রায় (কিয়াস) দ্বারা ইজতিহাদ (গবেষণা) করব]-কে তৎক্ষণাৎ নিষিদ্ধ করে দিতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন না। হাদিসের সাথে চেয়ারম্যান আবদুল মজিদ ও কাউন্সিলর আবদুল মালেক মিয়ার কথপোকথন সাদৃশ্যপূর্ণ। আবদুল মালেক মিয়ার চিন্তাধারা ব্যবহারিক জীবনে অবশ্যই শরিয়তসম্মত। কারণ, তার বক্তব্য ইসলামি শরিয়তের উৎস কিয়াসকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের ঘটনার প্রেক্ষিতে বাস্তব জীবনে কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। কিয়াস না থাকলে ইসলাম পরিপূর্ণতা পায় না, মানুষের অনেক সমস্যা সমাধান করা সম্ভব হয় না। কিয়াসের মানুষের ওইসব সমস্যা সমাধান করা হয়, যার সমাধান সরাসরি কুরআন, হাদিস ও ইজমাতে নেই। পবিত্র কুরআন ও হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত হয়। পবিত্র কুরআন ও মানুষকে কিয়াস-এর প্রতি উৎসাহিত করেছে, উৎসাহিত করেছে বিচারবুদ্ধির প্রয়োগ ও চিন্তা গবেষণার প্রতি। এ মর্মে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-فَاعْتَبِرُوا يَأَوْلِي الْأَبْصَارِ অর্থাৎ “হে বিচক্ষণ জ্ঞানীগণ! তোমরা গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ কর।” (সূরা হাশর : ২) বস্তুত কুরআনের অনুসারী মুমিনরা কুরআন ও হাদিস নিয়ে চিন্তা গবেষণা করবে এটাই তাদের জন্য স্বাভাবিক । হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, এক লোক নবি (সা.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (সা.) বললেন, যদি তার তোমার বোনের) কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে। তিনি বললেন, হ্যাঁ (পরিশোধ করতাম) পরিশোধ প্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) উক্ত হাদিসে দেখা যায়, মহানবি (সা.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন। এভাবে রাসুল (সা.)-এর সময়কাল থেকেই কিয়াসের সূচনা হয় এবং তাঁর ইন্তেকালের পরে খুলাফায়ে রাশেদিন ও এ পদ্ধতি প্রয়োগ করেন। আবদুল মালেক মিয়ার চিন্তাধারা হলো- যে সমস্যা সমাধানে কোনো আইনে বিধান নেই, সেক্ষেত্রে উপস্থিত গণ্যমান্যদের সার্থে পরামর্শ করে নিজের চিন্তাচেতনা অনুযায়ী সরকারি আইনের সাথে সামঞ্জস্যশীল আইন প্রবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করা। সুতরাং একথা বলা যায়, কিয়াসের উপযোগিতা পবিত্র কুরআন ও হাদিসে বিবৃত হওয়া এটাই প্রমাণ করে যে, বাস্তব জীবনে কিয়াসের প্রয়োজনীয়তা অত্যধিক।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।