মিলন ও তুহিনের মধ্যে কার ধারণাটি সঠিক? ব্যাখ্যা কর।
উত্তর: মিলন ও তুহিনের মধ্যে তুহিনের ধারণা সঠিক। কুরআন মাজিদে কিয়াসের স্বীকৃতি রয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজে কিয়াস করার জন্য সাহাবি (রা.) দের বিশেষ উৎসাহ দিয়েছেন। তাঁর ইন্তেকালের পর সাহাবি (রা.) গণ কিয়াসের স্বাধীন প্রয়োগের মাধ্যমে একে ইসলামি আইনের চতুর্থ উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তা সত্ত্বেও আহলে যাওয়াহির, শিয়া ও খারিজি সম্প্রদায় কিয়াসকে শরিয়তের উৎস হিসেবে মেনে নেননি। তারা বলেছেন, কিয়াস ইসলামি আইনের উৎস নয়। সত্যপন্থি মুজতাহিদগণ আহলি জাওয়াহির, শিয়া ও খারিজিদের মতের প্রতিবাদ করেছেন। তাঁরা কিয়াসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে একে ইসলামি আইনের উৎস প্রমাণের প্রয়াস পেয়েছেন। পাশাপাশি তাঁদের আপত্তির জবাবও দিয়েছেন। বলেছেন, কুরআনে সবকিছুর বর্ণনা আছে ঠিকই কিন্তু তা সংক্ষিপ্ত। কিয়াস একে বিস্তারিতভাবে বাস্তবায়ন করে। আর বনি ইসরাইলরা কিয়াস করে ধ্বংস হয়েছিল তাদের অন্যায় কিয়াসের কারণে। মুসলিম উম্মাহর কিয়াস হয় কুরআন-হাদিসের মূলনীতি অনুসারে। সে জন্য তারা ধ্বংস হবে না বরং সুপথ পাবে। তুহিন তার প্রতিবেদনে কিয়াসের ধারণাকে সঠিক বলে মন্তব্য করেছে। পক্ষান্তরে মিলন তার প্রতিবেদনে কিয়াসের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেছে। সুতরাং তাদের দুজনের মধ্যে তুহিনের ধারণা সঠিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মিলন ও তুহিনের মধ্যে কার ধারণাটি সঠিক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর