উদ্দীপকে বর্ণিত ইজতেমায় সালাতে মাইক ব্যবহার না করার কারণ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের ইজতেমায় সালাতে মাইক ব্যবহার করা হয় না। হয়তো তারা মনে করেন, রাসুল (সা.)-এর আমলে মাইকের প্রচলন ছিল না। তাই সালাতে মাইকের ব্যবহার করেন না। মানবজীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায়, জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। ফলে নতুন সমস্যা ও জটিলতার উদ্ভব দেখা দেয়। এমতাবস্থায় এ সমস্ত সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। তাই নিরুপায় হয়ে ফিকহবিদগণকে সেই দলিলহীন নতুন বিষয়টিকে ইসলামি শরিয়তের পূর্ববর্তী দলিল সম্পন্ন বিষয়ের সাথে বিবেচনা করে সভ্যতা ও সংস্কৃতির আলোকে নতুন হুকুম নির্ধারণ করতে হবে। ইসলামের সকল বিষয় যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যাবে। কেননা ইসলাম গতিশীল ও সার্বজনীন জীবন বিধান। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের। জন্য পরিপূর্ণ দিকনির্দেশনা এতে বর্ণিত হয়েছে। এতে কোনোকিছুই বাদ যায়নি। যেমন আল্লাহ কুরআনের সূরা আনআমের ৩৮ নং আয়াতে বলেছেন مَا فَرَّظَنَ فِي الْكتب من شق অর্থাৎ আমি আমার কিতাবে বর্ণনা করতে কোনোকিছুই বাদ রাখিনি।" প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কিছুর সমাধান ইসলামে রয়েছে। শুধু প্রয়োজন বিচক্ষণধর্মী গবেষণা। কেননা কোনো নতুন বিষয়ে গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিয়াসের মাধ্যমে সালাতে মাইক ব্যবহারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা দেখতে পাই, বায়তুল্লাহ শরিফের সালাতেও মাইক ব্যবহার করা হয়। এটা দোষণীয় কিছু নয়। বরং প্রয়োজনের কারণে প্রযুক্তির। ব্যবহার ইসলামে বৈধ। কাজেই ইজতেমাতে সালাতে মাইক ব্যবহার না করার কোনো শরয়ি যুক্তি নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইজতেমায় সালাতে মাইক ব্যবহার না করার কারণ নির্ণয় কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর