উদ্দীপকে বর্ণিত সর্বশেষ বিষয়টি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সর্বশেষ বিষয়টি হলো কিয়াসের পদ্ধতি। নিজের খেয়ালখুশি মতো কিয়াস করা বৈধ নয়। তাই শরিয়তে ইমামগণ বিশুদ্ধ কিয়াস করার ব্যাপারে কতিপয় মূলনীতির অনুসরণের দিকনির্দেশনা প্রদান করেছেন। যেমন- ১. কিয়াস কুরআন, হাদিস ও ইজমার পরিপন্থি হবে না। ২. কুরআন, হাদিস ও ইজমার দ্বারা প্রবর্তিত কোনো আইনের মূলনীতি বিরোধী কোনো আইন প্রণয়ন করা কিয়াসের আওতা বহির্ভূত। ৩. কিয়াসের মূলনীতি বা এর তাৎপর্য মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। ৪. যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে করা হয়েছে, সেসব বিষয়ে কিয়াস প্রযোজ্য হবে না। ৫. ইসলামি আদর্শ এবং শিক্ষার পরিপন্থি হবে না। ৬. কিয়াস দ্বারা গৃহীত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে কুরআন দ্বারা প্রমাণিত হলে কিয়াস পরিহার করতে হবে। উদ্দীপকে বর্ণিত অধ্যাপক সিরাজুম মুনির শ্রেণিকক্ষে কিয়াস সম্পর্কে আলোচনাকালে শেষ পর্যায়ে কিয়াসের পদ্ধতি সম্পর্কেও আলোচনা করেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সর্বশেষ বিষয়টি আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর