তারান্নুম যা জানতে চেয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: তারান্নুম কিয়াসের রুকন সম্পর্কে জানতে চায়, অধ্যাপক সিরাজুম মুনির তাকে কিয়াসের রুকনগুলো জানিয়ে দেয়। কিয়াসের রুকন ৪টি। যথা- ১. মূল, ২. শাখা-প্রশাখা, ৩. কার্যকারণ ও ৪. হুকুম বা বিধান। এ চারটি বিষয়ের বর্ণনা হলো- ১. اَصْلُّ তথা মূল হলো যার ওপর অনুমান বা কিয়াস করা হয়। আর এজন্য একে আরবিতে মুকাইয়্যাস আলাইহি (مُقَيَّسٌ عَلَيْهِ) বলা হয়। অর্থাৎ এমন একটি বিষয়, যা সম্পর্কে শরিয়তের অকাট্য স্পষ্ট দলিল রয়েছে এবং তাতে সেই বিষয়ে এটা হুকুম বা বিধানও রয়েছে। পরিভাষায় এটিকে বলা হয় اَصْلُّ বা মূল। ২. فَرْعٌ তথা শাখা-প্রশাখা হলো মূলের বিধানের সাথে তুলনা করে যে বিষয়ে নতুন করে হুকুম জানতে হবে বা যা কিছু অনুমান করা হয়। একে আরবিতে مُقَيَسٌ ও বলা হয়। অর্থাৎ مُقَيَسٌও হলো তা যে বিষয়ে নতুন করে হুকুম জানতে হবে। কেননা সে বিষয়ে শরিয়তের কোনো হুকুম পাওয়া যায়নি। পরিভাষায় এটিকে বলা হয় فَرْعٌ বা শাখা। ৩. الْعِلَةُ الْجَامِعَةُ তথা এমন কার্যকারণ একত্রিত হওয়া, যা اَصْلُّ এবং فَرْعٌ মূর্ত-এর মধ্যে বিদ্যমান। অর্থাৎ عِلَّةٌ এমন একটা গুণগত দিক, যা মূল ও শাখা উভয়ের মধ্যে সমানভাবে বর্তমান এবং এ কারণটি থাকার দরুনই মূল বিষয়ে শরিয়তের সেই হুকুমটি দেওয়া হয়েছে। মুজতাহিদ সেই হুকুমটিকে শাখা বিষয়েও সংক্রমিত ও আরোপিত করতে চান। কেননা এর মধ্যেও ঠিক সেই গুণই পাওয়া যায়, যা মূলে বর্তমান রয়েছে৷ সে গুণটিকে এমন হতে হবে, যার কারণে এ হুকুমটি হয়েছে বলে মনে করা যাবে এবং তাকে প্রকাশ্য ও সুসংবদ্ধ হতে হবে। মূলের ব্যাপারে দেওয়া হুকুমও হবে সাধারণ। কেননা যাতে ব্যতিক্রম রয়েছে, সেখানে 'কিয়াস' চলে না। ৪. মূল বা اَصْلُّ এর সাথে শাখা বা فَرْعٌ কে বিদ্যমান কারণ বা ইল্লাতের সাদৃশ্যতা তথা সামঞ্জস্যতার ভিত্তিতে মুজতাহিদগণ যে সিদ্ধান্তে উপনীত হন তাকেই হুকুম বা বিধান বলে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, অধ্যাপক সিরাজুল মুনির ক্লাসে পাঠদানকালে তায়ান্নুম কিয়াসের রুকন সম্পর্কে জানতে চাইল। তিনি তা ভালোভাবে বুঝিয়ে দিলেন। সুতরাং বলা যায়, তারান্নুম তার শিক্ষকের নিকট কিয়াসের উল্লিখিত রুকনগুলো সম্পর্কে চানতে চাইল।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তারান্নুম যা জানতে চেয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর