উদ্দীপকে বর্ণিত বিষয়ে কোনো প্রকারভেদ আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত বিষয় হলো কিয়াস। কিয়াস প্রধানত দুই প্রকার। যথা- ১. الْقِيَاسُ الْجَلِي (কিয়াসুল জলি) বা প্রকাশ্য কিয়াস। ২. الْقِيَاسُ (কিয়াসুল খফি) বা অপ্রকাশ্য কিয়াস। ১. الْقِيَاسُ الْجَلِي (কিয়াসুল জলি) বা প্রকাশ্য কিয়াস : কিয়াসুল জলি অর্থ প্রকাশ্য কিয়াস। ইসলামি পরিভাষায়, যে কিয়াসের ইল্লত বা কার্যকরণ স্পষ্ট হওয়ায় অতি সহজে মানুষের বুদ্ধিমত্তায় প্রভাব পড়ে এবং অনুধাবনে সাহায্য করে তাকে কিয়াসুল জলি বা প্রকাশ্য কিয়াস বলে। যেমন— মদ পান করা হারাম। এর ওপর কিয়াস করে গাঁজা, হেরোইন ইত্যাদি মাদকদ্রব্য হারাম করা হয়েছে। অনুরূপ বলা যায়, বিড়ালের উচ্ছিষ্ট পাক কারণ বিড়াল গৃহপালি প্রাণী। এর ওপর কিয়াস করে বিধান দেওয়া হয়েছে যে, গৃহপালিত খরগোশের উচ্ছিষ্টও পবিত্র। ২. الْقِيَاسُ (কিয়াসুল খফি) বা অপ্রকাশ্য কিয়াস : কিয়াসুল খফি অর্থ অপ্রকাশ্য কিয়াস। ইসলামি পরিভাষায়, কোনো বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসের প্রায়োগিক বিধানের পিছনের কারণটি স্পষ্টভাবে উল্লেখ না থাকলে বা বোধগম্য না হলে যে বিষয়ে মুজতাহিদদের উদ্ভাবিত কারণভিত্তিক বিধান গ্রহণ করাকে কিয়াসুল খফি বা অপ্রকাশ্য কিয়াস বলে। যেমন— হাদিসে এমন ছয়টি পণ্যের উল্লেখ করা হয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিনিময়ে সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ করা সুদ বা হারাম। কিন্তু অতিরিক্ত বস্তুটি হারাম বা সুদে পরিণত কেন হবে, তার কারণ উল্লেখ করা হয়নি এবং তা বোধগম্য নয়। শাখার কার্যকারণের ভিত্তিতে কিয়াস তিন প্রকার। যথা- ১. অধিক শক্তিশালী কিয়াস (الْقِيَاسُ الْأَوْلَى) ২. সমজাতীয় কিয়াস (أَلْقِيَاسُ الْمُسَاوِي) ৩. নিম্নবর্তী কিয়াস (الْقِيَاسُ الْأَدْنَى) সুতরাং উদ্দীপকে বর্ণিত বিষয় তথা কিয়াসের উল্লিখিত প্রকারভেদ রয়েছে। এগুলো সম্পর্কে জ্ঞানার্জন আবশ্যক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ে কোনো প্রকারভেদ আছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর