শেয়ারFacebookWhatsApp

শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি চিহ্নিত করে এর গ্রহণযোগ্যতা সম্পর্কে আলেমদের মতামত ব্যক্ত কর ।

উত্তর: শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি হলো ইজমায়ে সুকুতি । বা নীরবতামূলক ইজমা। “যে ইজমার মধ্যে কতিপয় মুজতাহিদ সম্মতিসূচক মন্তব্য করেছেন বা সম্মিলিতভাবে কাজটি করেছেন এবং অন্য মুজতাহিদগণ তদ্বিষয়ে নীরব ছিলেন; এমনকি চিন্তাভাবনা করার সময়কাল অথবা আলোচনার মজলিস অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রতিবাদ করেননি, একেই নীরবতামূলক ইজমা বলে। ইজমায়ে সুকুতির গ্রহণযোগ্যতা সম্পর্কে আলেমদের মতামত নিম্নরূপ- ক. ইমাম আবু হানিফা (র.) ও ইমাম আহমদ (র.)-এর মতে, এ ধরনের ইজমা অকাট্য। যদিও এটি عِلْمُ الْيَقِينِ তথা দৃঢ় জ্ঞান বা সন্দেহাতীত জ্ঞান এর ফায়দা প্রদান করে না। তাই এর অস্বীকারকারীকে কাফির বলা যাবে না । খ. ইমাম শাফেয়ি (র.) বলেন, এ ধরনের ইজমা অকাট্য নয় এবং এর অস্বীকারকারী কাফির সাব্যস্ত হবে না । ইমাম শাফেয়ি (র.)-এর মতের অনুরূপ মত পোষণ করেন, ঈসা ইবনে আবান এবং ইমাম মালেক (র.)। তারা মনে করেন, এটি ইজমা বা প্রমাণ হিসেবে গণ্য হবে না। গ. বিশিষ্ট মুতাযিলা চিন্তাবিদ আবু আলি আল-জুবাই-এর মতে যেসব মুজতাহিদ নীরব ছিলেন, তাঁদের যুগ অতিবাহিত হওয়ার পর এটি ইজমা হিসেবে গণ্য হবে। কেননা তাঁরা মৃত্যুর পূর্বে যেকোনো সময় নীরবতা ভেঙে উক্ত বিধানের বিপক্ষে অবস্থান নিতে পারেন । ঘ. আবু হাশিম ইবন আবু আলি-এর মতে, ইজমায়ে সুকুতি ইজমা হিসেবে গণ্য হবে না। তবে দলিল বা প্রমাণ হিসেবে গণ্য হবে। ইমাম আল-কারখি, আল-আমিদি ও ইবনুল হাজিব প্রমুখও অনুরূপ মত ব্যক্ত করেছেন। তাঁদের মতে, এটি ধারণাপ্রসূত ইজমা, যা দ্বারা প্রমাণ পেশ করা যায়। ঙ. ইবনে আবু হোরায়রা-এর মতে, যদি উক্ত মতের প্রবক্তা শাসক হয়, তবে তা ইজমা বা প্রমাণ কোনোটাই গণ্য হবে না। অন্যথায় তা ইজমা ও প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি চিহ্নিত করে এর গ্রহণযোগ…

Dhaka · 2023

উত্তর

ফিক্হশাস্ত্র বলতে ইসলামি আইনশাস্ত্রকে বোঝায় ।

উত্তর

“ইমাম আবু হানিফা (র.) ফিক্হশাস্ত্রের পথিকৃৎ” দ্বারা ইমাম আবু হানিফার কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে। খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি 'কুতুবে হানাফিয়্যাহ' সংকলন করেন। যাতে ৮৩ হাজার মাসয়ালা রয়েছে। আর এটাই সর্বপ্রথম সম্পাদিত ইলমে ফিকহের কিতাব। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বলা হয়। পরবর্তীতে তাঁরই পদাঙ্ক অনুসরণ করেন অন্য ইমানগণ ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম চিত্রে শূন্যস্থানে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা প্রতিস্থাপিত হবে । ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ— একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা' বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। কুরআন মজিদে উম্মতে মুহাম্মদি তথা বর্তমান মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যপন্থি উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিলস্বরূপ। শক্তিমত্তা, দুর্বলতা, দৃঢ়তা এবং প্রত্যয় ও সংশয় বিচারে ইজমা চার প্রকার। যথা- ১. সকল সাহাবির ইজমা, ২.নীরবতামূলক ইজমা, ৩. পরবর্তীকালীন ইজমা এবং ৪. মতবিরোধপূর্ণ বিষয়ের ওপর পরবর্তী লোকদের ইজমা। ওলামায়ে আহনাফ, জমহুর ফুকাহা (বলখ ও বুখারার মাশায়েখসহ) ও উসুলবিদদের মতে, ইজমা অস্বীকারকারী কাফের বলে গণ্য হবে। কেননা ইজমা দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। আর সাহাবায়ে কিরামের ইজমা কুরআনের আয়াত এবং খবরে মুতাওয়াতিরের মতো। আর তাঁদের পরবর্তীকালের ইজমা খবরে মাশহুরের অনুরূপ। তাদের দলিল হলো, মহানবি (সা.) বলেছেন- لا تَجْتَمِعُ أُمَّتِي عَلَى الضَّلَالَةِ অর্থাৎ, “আমার উম্মত ভ্রষ্টতার ওপর ঐকমত্য হবে না।”

উত্তর

শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি হলো ইজমায়ে সুকুতি । বা নীরবতামূলক ইজমা। “যে ইজমার মধ্যে কতিপয় মুজতাহিদ সম্মতিসূচক মন্তব্য করেছেন বা সম্মিলিতভাবে কাজটি করেছেন এবং অন্য মুজতাহিদগণ তদ্বিষয়ে নীরব ছিলেন; এমনকি চিন্তাভাবনা করার সময়কাল অথবা আলোচনার মজলিস অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রতিবাদ করেননি, একেই নীরবতামূলক ইজমা বলে। ইজমায়ে সুকুতির গ্রহণযোগ্যতা সম্পর্কে আলেমদের মতামত নিম্নরূপ- ক. ইমাম আবু হানিফা (র.) ও ইমাম আহমদ (র.)-এর মতে, এ ধরনের ইজমা অকাট্য। যদিও এটি عِلْمُ الْيَقِينِ তথা দৃঢ় জ্ঞান বা সন্দেহাতীত জ্ঞান এর ফায়দা প্রদান করে না। তাই এর অস্বীকারকারীকে কাফির বলা যাবে না । খ. ইমাম শাফেয়ি (র.) বলেন, এ ধরনের ইজমা অকাট্য নয় এবং এর অস্বীকারকারী কাফির সাব্যস্ত হবে না । ইমাম শাফেয়ি (র.)-এর মতের অনুরূপ মত পোষণ করেন, ঈসা ইবনে আবান এবং ইমাম মালেক (র.)। তারা মনে করেন, এটি ইজমা বা প্রমাণ হিসেবে গণ্য হবে না। গ. বিশিষ্ট মুতাযিলা চিন্তাবিদ আবু আলি আল-জুবাই-এর মতে যেসব মুজতাহিদ নীরব ছিলেন, তাঁদের যুগ অতিবাহিত হওয়ার পর এটি ইজমা হিসেবে গণ্য হবে। কেননা তাঁরা মৃত্যুর পূর্বে যেকোনো সময় নীরবতা ভেঙে উক্ত বিধানের বিপক্ষে অবস্থান নিতে পারেন । ঘ. আবু হাশিম ইবন আবু আলি-এর মতে, ইজমায়ে সুকুতি ইজমা হিসেবে গণ্য হবে না। তবে দলিল বা প্রমাণ হিসেবে গণ্য হবে। ইমাম আল-কারখি, আল-আমিদি ও ইবনুল হাজিব প্রমুখও অনুরূপ মত ব্যক্ত করেছেন। তাঁদের মতে, এটি ধারণাপ্রসূত ইজমা, যা দ্বারা প্রমাণ পেশ করা যায়। ঙ. ইবনে আবু হোরায়রা-এর মতে, যদি উক্ত মতের প্রবক্তা শাসক হয়, তবে তা ইজমা বা প্রমাণ কোনোটাই গণ্য হবে না। অন্যথায় তা ইজমা ও প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি চিহ্নিত করে এর গ্রহণযোগ… | Prosthuti