রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
উত্তর: রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি হলো ইজমা । ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার ক্ষেত্রেও নব উদ্ভূত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদের কাছে পেশ করেন। সবাই যদি এই সমাধানকে কুরআন-হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। কেউ যদি এর বিরোধিতা করেন বা অধিকাংশই যদি মত না দেন তাহলে ইজমা হবে না। উদ্দীপকে বর্ণিত রিয়াদ রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়া সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা সমর্থিত। কারণ এ বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদেরা একমত হয়ে সিদ্ধান্ত প্রদান করেছেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর