উদ্দীপকে উসমানের বক্তব্যে তুমি কি একমত? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উসমানের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। ইসলামি শরিয়তের উৎস চারটি। কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস । এই চারটি উৎসের মধ্যে কুরআন, হাদিস অন্যতম। অন্য দুইটি তথা ইজমা ও কিয়াসের উদ্ভব হয়েছে কুরআন-সুন্নাহ থেকে। সুতরাং, কুরআন ও সুন্নাহ এই দুটি উৎস কোনো বিষয় পরিষ্কারভাবে বর্ণনা করা থাকে তাহলে এর উপরই আমল করতে হবে এবং শরিয়তের বিধি-বিধান এই দুইটি থেকেই উদ্ভূত হবে। উদ্দীপকে দেখা যায়, উসমান তার সহপাঠী মাহবুবকে উদ্দেশ্য করে বলে, প্রথম দুটি উৎসে ক্লিয়ার করে বর্ণনা করে দেওয়া আছে এমন কোনো বিষয়ে শরিয়তের তৃতীয় উৎসে যাওয়া যাবে না। অর্থাৎ সে বুঝাতে চেয়েছে যে, শরিয়তের কোনো বিধি-বিধান যদি কুরআন-সুন্নাহ হতে পরিষ্কার করে বর্ণনা পাওয়া যায় তাহলে ইজমার দিকে যাওয়া যাবে না। কুরআন ও হাদিসের পরিপন্থি কোনো কিছুই ইজমার অন্তর্ভুক্ত নয়। মুসলিম আইনবিশারদগণ কুরআন ও হাদিসের অনুকূলে যে সিদ্ধান্ত দেবেন তা তারা কখনো পরিবর্তন করবেন না। ইজমা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথভাবে বিধিবদ্ধ হতে হবে। সুতরাং 'শরিয়তের দুটি উৎসের ব্যাপারে উদ্দীপকে বর্ণিত উসমানের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উসমানের বক্তব্যে তুমি কি একমত? আলোচনা করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর