চিত্র-২ এতে শিক্ষকদের পরামর্শ পাঠ্যবইয়ের কীসের সাথে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে-২ এ কিছু শিক্ষকদের মতামত প্রদান এবং বাকি শিক্ষকদের চুপ থাকা ইজমায়ে সুকুতি বা নীরবতামূলক ইজমার সাথে মিল পাওয়া যায়। ইসলামি শরিয়ত অনুযায়ী তিনটি পদ্ধতিতে ইজমা সংঘটিত হতে পারে। এর একটি পদ্ধতি হলো— নীরবতামূলক ইজমা। নীরবতামূলক ইজমা বলতে এমন ইজমাকে বোঝায় যেখানে সৎকর্মশীল, মুত্তাকি ও কুরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী মুজতাহিদের মধ্যে কতিপয় মুজতাহিদ কোনো বিষয়ে কথা বা কাজের মাধ্যমে ইজমা করার পর বাকিদের মতামতের জন্য নির্ধারিত সময় দেবেন। উক্ত সময়ের মধ্যে কোনোরূপ প্রতিবাদ না আসলে বা অন্যরা নীরবতা অবলম্বন করলে ধরে নেওয়া হবে সে বিষয়টির ওপর বাকিদেরও মতৈক্য রয়েছে। উদ্দীপকের চিত্রে-২ এ দেখা যায়, প্রধান শিক্ষক রমজান মাসে পরীক্ষা নিতে চাইলে কিছু শিক্ষক এর পক্ষে মত দেন এবং কিছু শিক্ষক এর পক্ষে কোনা মতামত দেননি; বরং তাঁরা নীরব ছিলেন। তাঁদের এমন নীরবতাকে হানাফিরা সমর্থন হিসেবে গণ্য করেছেন। তাদের মতে কোনো একজন মুজতাহিদের নীরবতার কারণেও ইজমা গ্রহণযোগ্য হবে। উদাহরণস্বরূপ বলা যায়— আবু বকর (রা.) এর যুগে জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পক্ষে কতিপয় সাহাবি মৌখিক স্বীকৃতি দেন আবার কেউ নীরবতা পালন করেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ এতে শিক্ষকদের পরামর্শ পাঠ্যবইয়ের কীসের সাথে পাওয়া যায়? ব…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর