জনাব 'ভ' এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ভ' পক্ষে-বিপক্ষে মত না দিয়ে নীরব থাকেন । জনাব 'ভ' এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে। কারণ, ইজমা গঠনের পদ্ধতি তথা রুকন হলো ২টি। একটি হলো— ক. আযিমাত ও অন্যটি হলো খ. রুখসাত । উদ্দীপকে উপস্থিত মুরব্বির তথা জনাব 'ভ' এর নীরবতা দ্বারা ইজমার রুকন রুখসাত প্রকাশ পায়। রুখসাত হলো অবকাশ, অনুমোদন, বিরতি বা ঐচ্ছিক, কাজকে সহজ ও সাবলীল করে ইত্যাদি। পরিভাষায় রুখসাত বলতে বোঝায়, কোনো কোনো মুজতাহিদ একটি হুকুমের পক্ষে বক্তব্য রাখে বা আমল করে, আর কতিপয় মুজতাহিদ নীরব ভূমিকা পালন করে। এমনকি এ বিষয়ে চিন্তাভাবনা করার সমকাল ও আলোচনার মজলিস শেষ করে যাওয়ার পরেও তারা এর প্রতিবাদ করেননি। এটি ইজময়ে সুকুতিও বলা হয়। কোনো মুজতাহিদ যদি ইজমার সময়ে নীরবতা পালন করেন তা সমর্থনের লক্ষণ। তার এ নীরবতার কারণে ইজমা অবৈধ হবে না তবে কিছুটা হালকা হবে। যেহেতু অধিকাংশই ঐকমত্যে পৌঁছেছে। সুতরাং উদ্দীপকের জনাব 'ভ' এর নীরবতার কারণে ইজমা অবৈধ হবে না বরং তাদের জনপ্রতিনিধি নির্বাচন বৈধ বলে পরিগণিত হবে। কারণ ইজমার ২য় রুকন রুখসাত এর সাথে এটি সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ভ' এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত কি ঠিক হয়েছে? পাঠ্যপ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর