সূরা বাকারার আলোকে উদ্দীপকে ইঙ্গিতকৃত লোকদের গুণাবলি বিশ্লেষণ কর ।
উত্তর: দ্দীপকে ইঙ্গিতকৃত লোকগণ মুত্তাকি । মহাগ্রন্থ আল-কুরআনে সূরা বাকারাসহ অনেক সূরায় মুত্তাকিদের বেশকিছু গুণাবলি আলোচনা করা হয়েছে। সূরা বাকারার ১৭৭নং আয়াতে মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেন, সৎকর্ম কেবল এটাই নয় যে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্বদিকে বা পশ্চিমদিকে ফেরাবে। কিন্তু পুণ্য আছে কেবল আল্লাহ, শেষ বিচারের দিন, ফেরেশতা, কিতাব ও নবিদের প্রতি ইমান আনার মাধ্যমে । আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে আত্মীয়স্বজন, ইয়াতিম, পথের কাঙাল, ভিক্ষুক, পর্যটক, সাহায্য প্রার্থীদেরকে ও দাসমুক্তির জন্য। আর নামাজ প্রতিষ্ঠা করলে, যাকাত প্রদান করলে, ওয়াদা প্রদান করে তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে অভাব-অনটনে, রোগে-শোকে, দুঃখ-কষ্টে ও যুদ্ধের সময়। এরাই সত্যপরায়ণ এবং এসব লোকই আল্লাহভীরু মুত্তাকি ।” উদ্দীপকে বর্ণিত সূরা বাকারার শুরুতে আল্লাহ তায়ালা মুত্তাকিদের পাঁচটি গুণ উল্লেখ করেছেন। তা হলো— ১. অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা, ২. নামাজ প্রতিষ্ঠা করা, ৩. আল্লাহর দেওয়া রুজি থেকে দান করা, ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ কিতাব ও পূর্ববর্তী কিতাবে বিশ্বাস করা এবং ৫. আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। সুতরাং উদ্দীপকে ইঙ্গিতকৃত লোক তথা মুত্তাকিদের সূরা বাকারার আলোকে উল্লিখিত গুণাবলি রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সূরা বাকারার আলোকে উদ্দীপকে ইঙ্গিতকৃত লোকদের গুণাবলি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর