শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত খলিফা নির্বাচন কোন ধরনের ইজমা? ব্যাখ্যা কর।

উত্তর: দ্দীপকে উল্লিখিত হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচনে সকল সাহাবির ইজমা সংঘটিত হয়েছিল। সাহাবিদের ইজমা প্রথম সারির ইজমা এবং সর্বাধিক শক্তিশালী। ধরনের ইজমার স্বরূপ হলো- কোনো বিষয়ে সাহাবিগণ সকলেই মিলে বলেছেন, অর্থাৎ আমরা এ বিষয়ে একমত হলাম। এরূপ ইজমার ওপর আমল করা ওয়াজিব। আর কেউ এটি অধীকার করলে যে কাফির সাব্যস্ত হবে। কারণ এটি এমন ধরনের ইজমা যা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ভুক্ত। উদ্দীপকে হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচনের কথা বলা হয়েছে। হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচনে যে ইজমার সংঘটিত হয়েছিল তাহলো সকল সাহাবির ইজ বা সকল সাহাবির ঐকমত্য দ্বারা এরূপ ইজমা সংঘটিত হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত খলিফা নির্বাচন কোন ধরনের ইজমা? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাওলানা ফারুক হোসাইন এক সমাবেশে বলেন, কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ। এমনকি যারা কবিরা গুনাহ করার দৃঢ় সংকল্প করে তারা ইসলামি আদালতে সাক্ষ্যদানের যোগ্যতাও হারায়। এ ব্যাপারে আলেমগণ ঐকমত্য পোষণ করেন। যেমন হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচনে সকল সাহাবি একমত হন। তখন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, "এ ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ায় বিষয়ে কুরআন ও হাদিসে কোনো স্পষ্ট বক্তব্য নেই। কুরআন ও হাদিসের বাইরে কোনো আমল মুসলমানদের জন্য আবশ্যক না।"মাওলানা ফারুক এতে বিস্মিত হন।

নটরডেম কলেজ · 2023

উত্তর

আখিরাত অর্থ পরকাল।

উত্তর

আহলে ইজমা দ্বীনদার, মুত্তাকি ও মুজতাহিদ হওয়া আবশ্যক- মন্তব্যটি যথার্থ। আহলে ইজমার আবশ্যকীয় শর্ত হলো— চারিত্রিক যোগ্যতা ও জ্ঞানগত যোগ্যতা বিদ্যমান থাকা। অর্থাৎ আহলে ইজমা হবেন সেসব মুজতাহিদ, যারা পুণ্যবান এবং প্রবৃত্তি ও পাপাচারিতার অনুকরণ করেন না। অবশ্য ইজতিহাদি বিষয়বহির্ভূত ক্ষেত্রে আহলে ইজমা হওয়ার জন্য মুজতাহিদ হওয়া শর্ত নয়। এরূপ ক্ষেত্রে সর্বসাধারণের মতামতও বিবেচ্য হবে এবং ইজমা সংঘটিত হওয়ার জন্য বিশেষ ও সাধারণ নির্বিশেষে সকল উম্মতের ঐকমত্য অপরিহার্য হবে। উদাহরণস্বরূপ কুরআন শরিফের উদ্ধৃতি, নামাজের রাকআত সংখ্যা, যাকাতের নিসাব, বুটি ধার লওয়া, গোসলখানায় গোসল করা এ সকল বিষয়ে সর্বসাধারণের ঐকমত্যে ইজমা সংঘটিত হয়েছে। সুতরাং বোঝা গেল আহলে ইজমা হতে হলে অবশ্যই দ্বীনদার, খোদাভীরু এবং ইজতিহাদ করার যোগ্যতা থাকতে হবে।

উত্তর

দ্দীপকে উল্লিখিত হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচনে সকল সাহাবির ইজমা সংঘটিত হয়েছিল। সাহাবিদের ইজমা প্রথম সারির ইজমা এবং সর্বাধিক শক্তিশালী। ধরনের ইজমার স্বরূপ হলো- কোনো বিষয়ে সাহাবিগণ সকলেই মিলে বলেছেন, অর্থাৎ আমরা এ বিষয়ে একমত হলাম। এরূপ ইজমার ওপর আমল করা ওয়াজিব। আর কেউ এটি অধীকার করলে যে কাফির সাব্যস্ত হবে। কারণ এটি এমন ধরনের ইজমা যা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ভুক্ত। উদ্দীপকে হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচনের কথা বলা হয়েছে। হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচনে যে ইজমার সংঘটিত হয়েছিল তাহলো সকল সাহাবির ইজ বা সকল সাহাবির ঐকমত্য দ্বারা এরূপ ইজমা সংঘটিত হয়।

উত্তর

জনৈক ব্যক্তির বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ ইসলামি শরিয়তের উৎস শুধুমাত্র কুরআন ও হাদিস নয়। বরং ইজমা ও কিয়াসও শরিয়তের উৎস। আর এগুলোর ওপর আমল করা মুসলমানদের ওপর অবশ্য কর্তব্য। ইজমার ওপর আমল করা ওয়াজিব। আর এটি অস্বীকারকারী কাফির সাব্যস্ত হবে। কেননা ইজমা দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। যদিও যেনো কোনো ক্ষেত্রে আনুষাঙ্গিক কারণে এটা অকাট্য জ্ঞানের উপকারিতা দেয় না। তবে সাহাবায়ে কেরামের ইজমা কুরআনের আয়াত এবং খবরে মুতাওয়াতিরের মত। আর তাদের পরবর্তীকালের ইজমা খবরে মাশাহুরের মতো । মাওলানা ফারুকের মতে, কবিরা গুনাহ করার দৃঢ় সংকল্পকারী ইসলামি আদালতে সাক্ষ্যদানের যোগ্যতা হারায়। কেননা আলেমগণ এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। কিন্তু জনৈক ব্যক্তি তার এ মতের বিরোধিতা করেন। তার মতে, এরূপ ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য না হওয়ার বিষয় পবিত্র কুরআন ও হাদিসে কোনো স্পষ্ট বক্তব্য নেই। কুরআন ও হাদিসের বাইরে কোনো আমল মুসলমানদের জন্য আবশ্যক নয় । উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, জনৈক ব্যক্তির মতামত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য । এটি তার মনগড়া অভিমত ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।