উদ্দীপকে সর্বোৎকৃষ্ট শাখা দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ইমানের সর্বোৎকৃষ্ট শাখা বলতে لَا إِلَهَ إِلَّا اللهُ (লা ইলাহা ইল্লাল্লাহ) এ কথা বলাকে বুঝানো হয়েছে ।ইমান অর্থ বিশ্বাস স্থাপন করা। প্রকৃত অর্থে মুহাম্মদ (সা.) আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবকিছু নিঃশর্তে বিশ্বাস করা ও গ্রহণ করাকে ইমান বলে । উদ্দীপকে মুফতি আবদুল্লাহ সাহেব তার বক্তব্যে ইমান সম্পর্কে বলতে গিয়ে ইমানের সর্বোৎকৃষ্ট শাখার কথা তুলে ধরেন। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত একটি হাদিস থেকে জানতে পারি যে, রাসুল (সা.) বলেছেন- الْإِيْمَانُ بِضْعٌ وَسَبْعُوْنَ شُعْبَةٌ فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ অর্থ : ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা আছে। তন্মধ্যে সর্বোত্তমটি হচ্ছে একথা বলা arjially (লা ইলাহা ইল্লাল্লাহ) মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। অতএব বলা যায়, ইমানের সর্বোৎকৃষ্ট শাখা বলতে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়াকে বোঝায় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সর্বোৎকৃষ্ট শাখা দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর