উদ্দীপকে উল্লিখিত মুজতাহিদ দ্বারা কাদের বোঝানো হয়েছে? যেকোনো একজনের ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুজতাহিদগণ দ্বারা প্রসিদ্ধ চারজন ইমামকে বোঝানো হয়েছে। তাদের মধ্যে অন্যতম ফিকহ শাস্ত্রের জনক যাকে বলা হয় তিনি ছিলেন ইমাম আবু হানিফা । ইমাম আবু হানিফা (র.) ৮০ হিজরিতে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে তিনি জ্ঞান সাধনায় ব্রতী হন। তিনি ১৩০ হিজরিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফিক্হশাস্ত্র সম্পাদনা শুরু করেন। এ লক্ষ্যে হিজরি ১৩২ সালে উমাইয়া শাসনের অবসানের পর তিনি ফিক্হশাস্ত্র সম্পাদনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি তাঁর অসংখ্য ছাত্রদের মধ্য হতে যুগশ্রেষ্ঠ ৪০ জনকে বেছে নিয়ে একটি 'ফিক্হ সম্পাদনা পর্ষদ' গঠন করেন। এ পর্ষদের মধ্যে শীর্ষ স্থানীয় দশ জনকে নিয়ে তিনি একটি উচ্চ পর্ষদ' গঠন করেন । উক্ত পর্ষদদ্বয় দীর্ঘ বাইশ বছর সাধনা করে ১৪২ হিজরিতে ফিক্হ সম্পাদনার কাজ শেষ করেন। সম্পাদিত এ সংকলনের নাম কুতুবে হানাফিয়া'। এর মধ্যে তিরাশি হাজার মাসয়ালা সন্নিবেশিত হয়েছিল। ইমাম আবু হানিফা (র.)-এর এ অনবদ্য অবদানের স্বীকৃতি কিয়ামত পর্যন্ত সকল জ্ঞানী-গুণীজনই প্রশংসার ভাষায় প্রকাশ করতে থাকবেন। এজন্যই তিনি সর্বজন স্বীকৃত ইমামে আযম তথা শ্রেষ্ঠ ইমাম। প্রফেসর রশিদের আলোচনার ব্যক্তিও ৮০ হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন এবং তিনি ৮৩ হাজার মাসয়ালার সমন্বয়ে একটি অনন্য গ্রন্থ রচনা করেন । সুতরাং বলা যায়, নতুন নতুন সমাধানে ইমাম আবু হানিফার (রহ.)-এর ভূমিকা অতুলনীয় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুজতাহিদ দ্বারা কাদের বোঝানো হয়েছে? যেকোনো একজনে…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর