উদ্দীপকে উল্লিখিত জনাব আশরাফের কর্মকাণ্ডের শেষ পরিণতি বিশ্লেষণ কর ।
উত্তর: জনাব আশরাফ ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়েছেন। তিনি তার জীবনের সকল বিষয়ে আল-কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত মাসয়ালা মাসায়েলের তোয়াক্কা করেননি। তার এ কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ। জনাব আশরাফ অনেক সম্পদের মালিক হওয়ায় তার উপর যাকাত ও হজ আদায় করা ফরজ। তিনি যাকাতও দেননি হজও করেননি। তাই দুনিয়াতে তার অর্থসম্পদ ধ্বংস হবে এবং পরকালে এসব সম্পদ সাপ হয়ে গলায় ঝুলে থাকবে। আর সেই সাপ তাকে দংশন করবে আর বলবে আমি তোমার সম্পদ এবং আমি তোমার গচ্ছিত মাল। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, “আল্লাহ যাকে ধনসম্পদ দিয়েছেন, সে যদি তার যাকাত আদায় না করে তাহলে কিয়ামতের দিন তা একটি বিষধর অজগরের রূপ ধারণ করবে যার দুচোখের ওপর দুটি কালো চিহ্ন থাকবে। কিয়ামতের দিন তার গলায় জড়িয়ে দেওয়া হবে । সাপটি তার মুখের দুপাশে কামড়াতে থাকবে এবং বলবে আমিই তোমার সম্পদ, আমিই তোমার পুঞ্জীভূত ধন।” তারপর নবি করিম (সা.) এ আয়াতটি তিলাওয়াত করলেন "আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে, তাদের জন্য তা মঙ্গল এ যেন তারা কিছুতেই মনে না করে। না, এটা তাদের জন্য অমঙ্গল । যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে।” (সূরা আল ইমরান : ১১০) অন্য হাদিসে বর্ণিত হয়েছে যাকাত যে মালের সাথে মিশ্রিত হয় সে মালকে যাকাত অবশ্যই ধ্বংস করে দেয় । এছাড়া হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করার কারণে জনাব মারুফ গুনাহগার হবে। এটা আল্লাহর ঋণ হিসেবে থেকে যায়। তবে কেউ যদি তার পক্ষ থেকে আদায় করে তাহলে সে ওই গুনাহ হতে বেঁচে যাবে। সুতরাং বলা যায়, জনাব আশরাফের কর্মকাণ্ড তার ইহকালীন ও পরকালীন জীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আশরাফের কর্মকাণ্ডের শেষ পরিণতি বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর