শেয়ারFacebookWhatsApp

জনাব 'X [গণিত] সাহেবের মনোভাব কীরূপ? ব্যাখ্যা কর ।

উত্তর: মাযহাব সম্পর্কে জনাব 'X [গণিত] সাহেবের উল্লিখিত মনোভাব যথার্থ নয় । মাযহাব শব্দের অর্থ মত বা পথ। চিন্তা-গবেষণা ও বিবেকবুদ্ধি খাটিয়ে মাসয়ালা নির্ধারণের ব্যাপারে বরেণ্য ইমামগণ যে বিভিন্ন পন্থা ও পদ্ধতি অবলম্বন করেছেন এবং বিভিন্ন মতবাদ পোষণ করেছেন তাকে মাযহাব বলে। ইসলামের মৌলিক বিষয়সমূহে ইমামদের মধ্যে কোনো দ্বিমত বা মতপার্থক্য নেই। তবে ইসলামের শাখা-প্রশাখা ও শরিয়তের খুঁটিনাটি ব্যাপারে ইমামগণের মধ্যে মতভেদ আছে। আর এ মতভেদ থাকা অত্যন্ত স্বাভাবিক। কারণ ইসলাম স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধিকে শুধু সমর্থনই করে না, উৎসাহিতও করে। সুতরাং, যেসব বিষয়ে স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধি প্রয়োগের অবকাশ আছে, সেসব ব্যাপারে মতপার্থক্য ও মতভেদ থাকা খুবই স্বাভাবিক। কারণ সবার বিবেক, বুদ্ধি এবং চিন্তাধারা এক নয়। সবার গবেষণার পদ্ধতিও এক নয়। আর যেসব ব্যাপারে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধান আছে, সেসব ব্যাপারে ইমামদের মধ্যেও কোনো মতভেদ নেই। কারণ সেসব ব্যাপারে চিন্তাভাবনার কোনো অবকাশ নেই । উদ্দীপকে জনাব 'X [গণিত] সাহেব তার বক্তৃতায় বলেন, মাযহাবের কোনো প্রয়োজন নেই। কিন্তু মাযহাব মানার ব্যাপারে আলেমগণ একমত জ্ঞ হয়েছেন অর্থাৎ বিষয়টি ইজমা দ্বারা সমর্থিত আর সাধারণ মানুষের পক্ষে কুরআন ও হাদিসের অন্তর্নিহিত অর্থ বের করে আমল করা সম্ভব নয়। সুতরাং, প্রত্যেক মুসলমানের জন্য মাযহাব মানা আবশ্যক । তাই বলা যায়, জনাব 'X [গণিত] সাহেবের বক্তব্যটি যথার্থ নয় ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব 'X সাহেবের মনোভাব কীরূপ? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

জনাব হাসান মাহমুদ ইউটিউবে জনাব 'XX^{\prime} সাহেবের লেকচারের ভিত্তিও দেখছিলেন। তিনি 'XX^{\prime} সাহেবকে মাযহাব সম্পর্কে একটি লেকচারে বলতে শুনলেন, আমি কোনো মাযহাবের অনুসারী নই। আপনারা যদি কুরআন ভালোভাবে পড়েন আর হাদিস জানেন তাহলে মাযহাবের কোনো প্রয়োজন নেই। এর সাথে সাথে মাযহাব না মানার অনেক যৌক্তিকতা তুলে ধরেন। এ বক্তৃতা শুনে বাংলাদেশের একজন আলেম বললেন, সবার জন্য কুরআন-হাদিস বুঝে পড়া এবং এর নিহিতার্থ উদ্ঘাটন করা সম্ভব নয়। তাই মাযহাব জানা জরুরি ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

ফিক্হ অর্থ হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা, বুঝতে পারা, অবগত হওয়া ইত্যাদি ।

উত্তর

হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ কুতুবে হানাফিয়া নামে পরিচিত। ফিক্হশাস্ত্রকে নির্ভুল ও গ্রন্থাবদ্ধ রূপদানের জন্য আবু হানিফা (র.) নিজের ৪০ জন ফকিহ নিয়ে সম্পাদনা পরিষদ গঠন করেন। এ পরিষদ দীর্ঘ ২২ বছর সাধনা করে ৮৩ হাজার মাসয়ালা সংযুক্ত করে একটি গ্রন্থ প্রকাশ করে। এটি কুতুবে হানাফিয়া নামে পরিচিত।

উত্তর

মাযহাব সম্পর্কে জনাব 'XX^{\prime} সাহেবের উল্লিখিত মনোভাব যথার্থ নয় । মাযহাব শব্দের অর্থ মত বা পথ। চিন্তা-গবেষণা ও বিবেকবুদ্ধি খাটিয়ে মাসয়ালা নির্ধারণের ব্যাপারে বরেণ্য ইমামগণ যে বিভিন্ন পন্থা ও পদ্ধতি অবলম্বন করেছেন এবং বিভিন্ন মতবাদ পোষণ করেছেন তাকে মাযহাব বলে। ইসলামের মৌলিক বিষয়সমূহে ইমামদের মধ্যে কোনো দ্বিমত বা মতপার্থক্য নেই। তবে ইসলামের শাখা-প্রশাখা ও শরিয়তের খুঁটিনাটি ব্যাপারে ইমামগণের মধ্যে মতভেদ আছে। আর এ মতভেদ থাকা অত্যন্ত স্বাভাবিক। কারণ ইসলাম স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধিকে শুধু সমর্থনই করে না, উৎসাহিতও করে। সুতরাং, যেসব বিষয়ে স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধি প্রয়োগের অবকাশ আছে, সেসব ব্যাপারে মতপার্থক্য ও মতভেদ থাকা খুবই স্বাভাবিক। কারণ সবার বিবেক, বুদ্ধি এবং চিন্তাধারা এক নয়। সবার গবেষণার পদ্ধতিও এক নয়। আর যেসব ব্যাপারে কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধান আছে, সেসব ব্যাপারে ইমামদের মধ্যেও কোনো মতভেদ নেই। কারণ সেসব ব্যাপারে চিন্তাভাবনার কোনো অবকাশ নেই । উদ্দীপকে জনাব 'XX^{\prime} সাহেব তার বক্তৃতায় বলেন, মাযহাবের কোনো প্রয়োজন নেই। কিন্তু মাযহাব মানার ব্যাপারে আলেমগণ একমত জ্ঞ হয়েছেন অর্থাৎ বিষয়টি ইজমা দ্বারা সমর্থিত আর সাধারণ মানুষের পক্ষে কুরআন ও হাদিসের অন্তর্নিহিত অর্থ বের করে আমল করা সম্ভব নয়। সুতরাং, প্রত্যেক মুসলমানের জন্য মাযহাব মানা আবশ্যক । তাই বলা যায়, জনাব 'XX^{\prime} সাহেবের বক্তব্যটি যথার্থ নয় ।

উত্তর

হ্যাঁ, আমি বাংলাদেশের উক্ত আলেমের বক্তব্যকে সমর্থন করি । কুরআন ও সুন্নাহর জীবনে প্রতিফলিত করার জন্য মাযহাব মানা প্রয়োজন। মুজতাহিদগণ কুরআন ও সুন্নাহকে মানুষের আমল করার উপযোগী করে সহজ ও সুবিন্যস্ত করে সাজিয়েছেন। কুরআন ও সুন্নাহতে পরস্পরবিরোধী কোনো আইন নেই তা সত্য, তবুও মানুষের বিচারবুদ্ধির সীমাবদ্ধতার দরুন আপতত কিছু কিছু আয়াত বা কিছু কিছু হাদিস পরস্পরবিরোধী মনে হয়। কিন্তু এ আপাতত পরস্পরবিরোধী বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করে আমল করতে হলে মাযহাব জানা বিশেষভাবে প্রয়োজন। এছাড়া কুরআন-হাদিসের ভাষা আরবি । তাই আরবি ভাষায় পণ্ডিত বা পারদর্শীরাই এর নিহিতার্থ খুঁজে বের করতে পারেন। সাধারণ মানুষ কুরআন-হাদিস অধ্যয়ন করতে পারে; কিন্তু তাদের জন্য এর নিহিতার্থ বের করা কঠিন। তাই সাধারণ মানুষের জন্য মাযহাব মানা অপরিহার্য। এছাড়া মাযহাব মানার ব্যাপারে মুসলিম মনীষীগণ ঐকমত্য পোষণ করেছেন। অর্থাৎ মাযহাব মানা ওয়াজিব ।উদ্দীপকে 'XX^{\prime} সাহেব যে বক্তব্য দিয়েছেন তা যথার্থ নয় । তিনি একজন মুজতাহিদ হিসেবে কুরআন-হাদিস থেকে মাসয়ালা জেনে আমল করতে পারেন; কিন্তু সাধারণ মুসলমানের জন্য তা সম্ভব নয় । সুতরাং বাংলাদেশের আলেমের মন্তব্যটি ইসলামের দৃষ্টিতে সঠিক। আমি তার বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন করি ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।