উদ্দীপকে কিছু সংখ্যক সদস্য কোনো প্রকার মতামত না দেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়েছে কিনা? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে কিছু সংখ্যক সদস্য কোনো প্রকার মতামত না দেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়েছে । কারণ নীরবতা সম্মতির লক্ষণ । মুজতাহিদগণের কোনো একটি অংশ কোনো বিষয়ে মত প্রকাশ করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে, অন্যান্য মুজতাহিদগণ এ ব্যাপারে কোনো মন্তব্য না করে চুপ থাকলে ওই সিদ্ধান্ত বিধান হিসেবে কার্যকর হয় এবং ওই বিধানের ওপর আমল করা কর্তব্য । যদিও ইমাম শাফেয়ি ও তার অনুসারীগণ ইজমা সুকুতিকে গ্রহণযোগ্য মনে করেন না। তারা বলেন, নীরবতা যেমন সম্মতিকে বোঝায় তেমনি ভয়ভীতির কারণেও কেউ নীরব থাকতে পারে। কিন্তু তাদের এ যুক্তি গ্রহণযোগ্য নয় ৷ সবুজ সংঘের সমস্যা সমাধানে কার্যকরি পরিষদের সদস্যদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ সিদ্ধান্ত গ্রহণের সময় কিছু সংখ্যক সদস্য কোনো বিরোধিতা করেননি। তাদের মতামত ব্যক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও কোনো মত প্রকাশ করেননি। তারা ভিন্ন কোনো পরামর্শও দেননি। অথবা সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে প্রতিবাদও করেননি। এজন্য ধরে নেওয়া হয় গৃহীত সিদ্ধান্তের সাথে নীরব থাকা সদস্যরা সহমত পোষণ করেছেন এবং সম্মতি জ্ঞাপন করেছেন। ইজমায়ে সুকুতির বিধানও এভাবে গৃহীত হয়। সবশেষে বলা যায়, ইজমায়ে সুকুতি গ্রহণযোগ্য বিধান হওয়ায় সবুজ সংঘের গৃহীত সিদ্ধান্তও গ্রহণযোগ্য ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কিছু সংখ্যক সদস্য কোনো প্রকার মতামত না দেওয়া সত্ত্বেও সিদ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর