উদ্দীপকে উল্লিখিত জনাব ইলিয়াসের সাথে কোন বিখ্যাত মনীষীর মিল রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ইলিয়াসের সাথে বিখ্যাত মনীষী ইমাম মালেক (র.)-এর মিল রয়েছে। ইমাম মালেক (র.)-এর জীবনী থেকে জানা যায়, শরিয়ত বিরোধী কার্যাবলি রোধে তিনি আব্বাসি খলিফা মনসুরের বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন। যার ফলশ্রুতিতে তাঁর ভাই জাফর তাঁকে দরবারে ডেকে এনে নির্মমভাবে ৭০টি বেত্রাঘাত করে। পরে অবশ্য খলিফা মনসুর তাঁর প্রতি যথেষ্ট সহানুভূতি প্রদর্শন করেছিলেন প্রশ্নোক্তে উদ্দীপকে দেখা যায়, জনাব ইলিয়াস কুরআন-হাদিসের গভীর জ্ঞান লাভের পর অধ্যাপনা ও ফতোয়াদান করলে ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে ফতোয়া দিলে তাকে ৭০টি বেত্রাঘাত করে। এতে বোঝা যায়, জনাব ইলিয়াসের সাথে ইমাম মালেক (র.)-এর মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব ইলিয়াসের সাথে কোন বিখ্যাত মনীষীর মিল রয়েছে…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর