উদ্দীপকে কাদের গুণাবলি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুত্তাকিদের গুণাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে । তিনিই মুত্তাকি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর দেওয়া আইনকানুন মেনে চলেন এবং নিজ অন্তরে আল্লাহর ভয় পোষণ করেন। প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) মুত্তাকির পরিচয় দিয়ে গিয়ে বলেন, কোনো পথিক পাহাড়ি রাস্তা চলার পথে যেমন সদাসর্বদা সতর্কতার সাথে লক্ষ্য পানে পথ চলে, তেমনি যে মুমিন দুনিয়ার জীবন চলার পথে আল্লাহ প্রদত্ত নির্দেশনার আলোকে পরকালের পানে এগিয়ে যায়, সেই মুত্তাকি। মুত্তাকি ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়-অনাচারসহ সকল প্রকার পাপকাজ থেকে নিজেকে মুক্ত রাখে এবং কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে । উদ্দীপকে যেসব গুণাবলি উল্লেখ করা হয়েছে সেগুলো হলো— ১. অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা, ২. নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর দেওয়া রুজি থেকে দান করা, ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর উপর অবতীর্ণ কিতাব ও পূর্ববর্তী আসমানি কিতাবে বিশ্বাস করা এবং ৫. আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। উল্লিখিত গুণাবলি নিঃসন্দেহে তাকওয়াবান বা মুত্তাকিদের ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কাদের গুণাবলি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর