তুমি কি বাংলাদেশের উক্ত আলেমের বক্তব্যকে সমর্থন কর? যৌক্তিক মত দাও
উত্তর: হ্যাঁ, আমি বাংলাদেশের উক্ত আলেমের বক্তব্যকে সমর্থন করি । কুরআন ও সুন্নাহর জীবনে প্রতিফলিত করার জন্য মাযহাব মানা প্রয়োজন। মুজতাহিদগণ কুরআন ও সুন্নাহকে মানুষের আমল করার উপযোগী করে সহজ ও সুবিন্যস্ত করে সাজিয়েছেন। কুরআন ও সুন্নাহতে পরস্পরবিরোধী কোনো আইন নেই তা সত্য, তবুও মানুষের বিচারবুদ্ধির সীমাবদ্ধতার দরুন আপতত কিছু কিছু আয়াত বা কিছু কিছু হাদিস পরস্পরবিরোধী মনে হয়। কিন্তু এ আপাতত পরস্পরবিরোধী বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করে আমল করতে হলে মাযহাব জানা বিশেষভাবে প্রয়োজন। এছাড়া কুরআন-হাদিসের ভাষা আরবি । তাই আরবি ভাষায় পণ্ডিত বা পারদর্শীরাই এর নিহিতার্থ খুঁজে বের করতে পারেন। সাধারণ মানুষ কুরআন-হাদিস অধ্যয়ন করতে পারে; কিন্তু তাদের জন্য এর নিহিতার্থ বের করা কঠিন। তাই সাধারণ মানুষের জন্য মাযহাব মানা অপরিহার্য। এছাড়া মাযহাব মানার ব্যাপারে মুসলিম মনীষীগণ ঐকমত্য পোষণ করেছেন। অর্থাৎ মাযহাব মানা ওয়াজিব ।উদ্দীপকে 'X [গণিত] সাহেব যে বক্তব্য দিয়েছেন তা যথার্থ নয় । তিনি একজন মুজতাহিদ হিসেবে কুরআন-হাদিস থেকে মাসয়ালা জেনে আমল করতে পারেন; কিন্তু সাধারণ মুসলমানের জন্য তা সম্ভব নয় । সুতরাং বাংলাদেশের আলেমের মন্তব্যটি ইসলামের দৃষ্টিতে সঠিক। আমি তার বক্তব্যকে সম্পূর্ণরূপে সমর্থন করি ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তুমি কি বাংলাদেশের উক্ত আলেমের বক্তব্যকে সমর্থন কর? যৌক্তিক মত দাও
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর