উদ্দীপকে জনৈক ব্যক্তির বক্তব্য তুমি কি সমর্থন করো? তোমার মতের সপক্ষে যুক্তি তুলে ধরো।
উত্তর: না, আলেমদের ঐকমত্যের বিরোধিতার ব্যাপারে উদ্দীপকের জনৈক ব্যক্তির বক্তব্যকে আমি সমর্থন করি না। সমকালীন মুসলিম পণ্ডিতদের ঐকমত্যের ভিত্তিতে যে বিধান কার্যকর হয় তা অনুসরণ করা আবশ্যক। অন্যথায় পাপী হিসেবে গণ্য হতে হবে। উদ্দীপকে জনৈক ব্যক্তি ইজমাকে অস্বীকার করেছে। সে বলে- যে বিষয়ে কুরআন ও হাদিসে কোন স্পষ্ট বক্তব্য নেই সে বিষয়ের ওপর আমল করা মুসলমানদের জন্য আবশ্যক নয়। তার যুক্তি হলো- শরিয়তের প্রথম দুই উৎস কুরআন ও হাদিসই সব বিষয়ের হুকুমের জন্য যথেষ্ট, অপর দুইটি উৎস- ইজমা ও কিয়াস গুরুত্বপূর্ণ নয়। প্রকৃতপক্ষে ইসলামি আইনের উৎস চারটিই গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে যে বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা নেই সেখানে ইজমা ও কিয়াস গুরুত্ব পাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এর প্রতি গুরুত্বারোপ করে বলেছেন— 'আর আপনি তাদের সাথে পরামর্শ করে কাজ করুন' (সুরা আলে ইমরান: ১৫৯)। আলোচ্য আয়াতাংশেই ইজমার ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। কোনো একটি যুগের সব আলেমের মতৈক্যই ইজমা। এজন্য কবিরা গুনাহকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন। সাক্ষদাতার সাক্ষীর ওপর অনেক সময় বিচার ফয়সালার রায় দেওয়া হয়। তাই সাক্ষীর স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-হাদিসে সুস্পষ্টভাবে গুনাহকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে কিছু উল্লেখ না থাকলেও আলেমদের ঐকমত্যে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং বলতে পারি, জনৈক আলেমদের ঐকমত্যের বিপরীত মত পোষণ করার মাধ্যমে ইজমাকে অস্বীকার করেছে। আর তার সাথে আমরা একমত হতে পারি না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনৈক ব্যক্তির বক্তব্য তুমি কি সমর্থন করো? তোমার মতের সপক্ষ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর