শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জলিল সাহেবের উদ্ধৃতিটি কি তুমি সমর্থন কর? তোমার পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

উত্তর: জলিল সাহেব ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজ আদায়ের ব্যাপারে যে উদাসীনতা দেখিয়েছেন তা সমর্থন করি না। হজ একটি ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় আর্থিক সংগতি আছে এমন মুসলমানের জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সামর্থ্য থাকলেও জলিল সাহেব এ ইবাদতটি পালন করেননি উদ্দীপকের জলিল সাহেব ব্যবসায়িক কাজে প্রতিনিয়ত বিভিন্ন দেশ ভ্রমণ করলেও হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় যাননি। হজ আদায়ের জন্য পরামর্শ দেয়া হলে তিনি বলেন, ইবাদতের জন্য দেশ ভ্রমণের দরকার নেই অর্থাৎ তিনি হজ আদায়কে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। অথচ হজ ফরজ হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন তার সবই জলিল সাহেবের মধ্যে রয়েছে। হজ আদায়ের বাধ্যবাধকতা উল্লেখ করে আলাহ তায়ালা এরশাদ করেন, 'আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা এমন মানুষের ওপর ফরজ করা হয়েছে যার ঐ পর্যন্ত যাতায়াতের ক্ষমতা আছে' (সুরা আলে ইমরান-৯৭)। মহানবি (স) বলেন, 'যার ওপর হজ ফরজ করা হয়েছে সে যদি ফরজ হজ না করে তাহলে আমি বলতে পারি না যে ইসলামের আদর্শের ওপর মৃত্যুবরণ করল কি না (বুখারি)। আল্লাহর রাসুলের বাণী থেকে বোঝা যায়, কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করেন তাহলে তার কঠিন পরিণতি হবে, এমনকি ধর্মচ্যুত হওয়ারও সম্ভাবনা আছে। উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি, ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করার কারণে জলিল সাহেব অত্যন্ত গুনাহের কাজ করেছেন। তার উচিত যত দ্রুত সম্ভব হজ আদায় করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জলিল সাহেবের উদ্ধৃতিটি কি তুমি সমর্থন কর? তোমার পাঠ…

উদ্দীপক

সালমা একজন ধর্মপরায়ণ মহিলা। তিনি এমন একটি ইবাদত করেন যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার স্বয়ং আল্লাহ তায়ালা দেবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। পক্ষান্তরে জলিল একজন ধনাঢ্য ব্যবসায়ী। দেশ-বিদেশে প্রতিনিয়ত ভ্রমণ করলেও একটি দেশে গিয়ে সুনির্দিষ্ট ফরজ ইবাদত পালন করার সুযোগ তার ভাগ্যে এখনও হয়নি। জলিলকে ঐ ইবাদত পালনে পরামর্শ দেওয়া হলে সে বলল, 'আমি কারণে- অকারণে অনেক দেশ ভ্রমণ করেছি। আবার ইবাদতের জন্য দেশ ভ্রমণের দরকার কী?'

Rajshahi · 2019

উত্তর

الزكوة শব্দের অর্থ- পবিত্র করা।

উত্তর

সময়মত সালাত আদায় জান্নাতপ্রাপ্তির অন্যতম মাধ্যম। ইসলামের মৌলিক ইবাদতসমূহের মধ্যে সালাত সর্বোত্তম এবং সার্বজনীন। সালাতের মাধ্যমে সার্বক্ষণিক আল্লাহর জিকির সম্ভব। আর আল্লাহর জিকির আখেরাতে সাফল্য তথা জান্নাত লাভের পূর্ণ নিশ্চয়তা দান করে । সালাত আদায়কারী এবং আল্লাহর মধ্যে এক নিবিড় যোগসূত্র সৃষ্টি হয়। এটিই জান্নাতের পথ দেখায়। এজন্যই হাদিসে সালাতকে জান্নাতের চাবিকাঠি বলা হয়েছে।

উত্তর

সালমা প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে রক্ষা করতে সহায়ক ইবাদত সাওম পালন করেন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম সাওম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর সাওম পালন করা ফরজ। উদ্দীপকের সালমার পালনকৃত ইবাদতে এরই প্রকাশ ঘটে। উদ্দীপকে সালমা এমন একটি ইবাদত করেন যা প্রবৃত্তির তাড়না থেকে তাকে রক্ষা করতে সহায়তা করে। আবার এ ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ ইচ্ছামত দান করবেন। অর্থাৎ সালমা সাওম পালন করেন। সাওম ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তায়ালার বাণী, 'হে মুমিনগণ! তোমাদের ওপর সাওম পালন ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর' (সুরা বাকারা-১৮৩)। এ আয়াতের আলোকে বোঝা যায়, সাওম অবশ্যপালনীয় ইবাদত। আবার সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ তায়ালা বলেন, 'সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেবো' (বুখারি ও মুসলিম)। সুতরাং বলা যায়, সালমা সাওম পালন করেন যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে পারে।

উত্তর

জলিল সাহেব ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজ আদায়ের ব্যাপারে যে উদাসীনতা দেখিয়েছেন তা সমর্থন করি না। হজ একটি ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় আর্থিক সংগতি আছে এমন মুসলমানের জীবনে অন্তত একবার হজ করা ফরজ। সামর্থ্য থাকলেও জলিল সাহেব এ ইবাদতটি পালন করেননি উদ্দীপকের জলিল সাহেব ব্যবসায়িক কাজে প্রতিনিয়ত বিভিন্ন দেশ ভ্রমণ করলেও হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় যাননি। হজ আদায়ের জন্য পরামর্শ দেয়া হলে তিনি বলেন, ইবাদতের জন্য দেশ ভ্রমণের দরকার নেই অর্থাৎ তিনি হজ আদায়কে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। অথচ হজ ফরজ হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন তার সবই জলিল সাহেবের মধ্যে রয়েছে। হজ আদায়ের বাধ্যবাধকতা উল্লেখ করে আলাহ তায়ালা এরশাদ করেন, 'আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা এমন মানুষের ওপর ফরজ করা হয়েছে যার ঐ পর্যন্ত যাতায়াতের ক্ষমতা আছে' (সুরা আলে ইমরান-৯৭)। মহানবি (স) বলেন, 'যার ওপর হজ ফরজ করা হয়েছে সে যদি ফরজ হজ না করে তাহলে আমি বলতে পারি না যে ইসলামের আদর্শের ওপর মৃত্যুবরণ করল কি না (বুখারি)। আল্লাহর রাসুলের বাণী থেকে বোঝা যায়, কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করেন তাহলে তার কঠিন পরিণতি হবে, এমনকি ধর্মচ্যুত হওয়ারও সম্ভাবনা আছে। উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি, ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করার কারণে জলিল সাহেব অত্যন্ত গুনাহের কাজ করেছেন। তার উচিত যত দ্রুত সম্ভব হজ আদায় করা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।