উদ্দীপকে উল্লেখিত খলিফা নির্বাচন কোন ধরনের ইজমা? ব্যাখ্যা করো।
উত্তর: হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনে ইজমা পদ্ধতির নাম আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা। যে ইজমায় সমকালীন সব সাহাবি (রা) বা মুজতাহিদ সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে তাঁদের একমত হওয়ার ঘোষণা দেন তাকে আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা বলা হয়। এরকম ইজমার ক্ষেত্রে সবাই বলবেন, 'আমরা এর ওপর একমত হলাম।' যা হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনের সময় ঘটেছিল। উদ্দীপকে হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আবু বকর (রা) এর খলিফা হওয়া যোগ্যতা নিয়ে সব সাহাবি (রা) একমত পোষণ করেন। হযরত মুহাম্মদ (স) কাউকে উত্তরাধিকার নিযুক্ত করে যাননি। তাঁর ইন্তেকালের পর মুসলিম সাম্রাজ্য বিশৃঙ্খলা দেখা দেয়। এমনকি অনেক মরুবাসী যাযাবর ইসলাম ত্যাগ করতে উদ্ধত হয়। মদিনা ও মক্কার মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এমতাবস্থায় হযরত আবু বকর (রা) ওমর (রা)-কে খেলাফতের দায়িত্ব নিতে আহবান করেন। হযরত ওমর (রা) বিচক্ষণতার প্রমাণ দিয়ে সবার মধ্য থেকে হযরত আবু বকর (রা)-কে মুসলিম সাম্রাজ্যের নতুন খলিফা হিসেবে ঘোষণা দেন এবং সবার আগে তিনি নিজেই আবু বকর (রা) এর হাতে আনুগত্যের শপথ নেন। সাথে সাথে অপরাপর সাহাবিরাও হযরত আবু বকর (রা) এর আনুগত্যের শপথ নেন। উপরের আলোচনায় দেখা যাচ্ছে, হযরত আবু বকর (রা)-এর খেলাফত লাভ সব সাহাবি (রা) এর মতের ওপর ভিত্তি করেই হয়েছিলো। আর এটাই আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত খলিফা নির্বাচন কোন ধরনের ইজমা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর