রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
উত্তর: রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি হলো ইজমা। মানবজীবন গতিশীল। এ কারণে জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন-হাদিসে নতুন সমস্যাগুলোর সবকটির সরাসরি সমাধান পাওয়া যায় না। এ সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ, যার মূলভিত্তি হলো সকলের ঐকমত্য।উদ্দীপকে বর্ণিত রিয়াদ রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়া সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা সমর্থিত। কারণ এ বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদেরা একমত হয়ে সিদ্ধান্ত পোষণ করেছেন। ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার ক্ষেত্রেও নবোদ্ভাবিত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদদের নিকট পেশ করেন। সকলে যদি এই সমাধানকে কুরআন-হাদিসের অনুসারী বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। কেউ যদি এর বিরোধিতা করেন বা অধিকাংশই যদি মত না দেন তাহলে ইজমা হবে না। সুতরাং বলা যায়, রক্ত বিক্রয় নিষিদ্ধ সম্পর্কিত রিয়াদের বক্তব্যটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ইঙ্গিত দিচ্ছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর