“কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়' পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যটিতে বলা হয়েছে যে, সমস্যা সমাধানে সংঘটিত ইজমা যদি কুরআন ও সুন্নাহের পরিপন্থি হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না, বরং তা সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। ইসলামি আইনের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা হলো কোনো বিষয়ে ঐক্যমত পোষণ। ইসলামি পরিভাষায় ইজমা হলো ইসলামি চিন্তাবিদ তথা মুজতাহিদগণের ওইসব সিদ্ধান্ত যেসব বিষয়ে কুরআন ও সুন্নাহর আলোকে তারা ঐক্যমত পোষণ করেন। প্রদত্ত চিত্রের শুনং স্থানে ইসলামি আইনের উৎস হিসেবে ইজমাকে তুলে ধরা হয়েছে। — সৃষ্ট কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু ইজমা গ্রহণযোগ্য হতে হলে তা কিছু শর্তমোতাবেক হতে হবে। আর তা হলো ইজমার সিদ্ধান্ত অবশ্যই কুরআনের অনুকূলে হতে হবে। কুরআনে বর্ণিত কোনো আয়াত বা বিধানের পরিপন্থি হলে তা সেই ইজমা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় শর্ত হলো স্বয়ং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ এবং সাহাবিগণের অভিমত ও সিদ্ধান্তের পরিপন্থি হতে পারবে না। পরিশেষে বলা যায়, যেকোনো ইজমা গ্রহণযোগ্য হতে হলে তা কুরান ও সুপ্তাহর অনুকূলে হতে হবে। অন্যথায় তা পরিত্যাজ্য হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়' পাঠ্যপুস্তকের আলোকে বি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর