“লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা”— হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, লজ্জাশীলতা মুমিনের ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। লজ্জাশীলতা মুমিনের ভূষণ। লজ্জা ও সম্ভ্রম মানুষের একটি স্বভাবজাত গুণ; যার মাধ্যমে মানুষের মধ্যে বহুবিদ নৈতিক গুণাবলির সমাবেশ ঘটে। রাসুল (সা.) অধিক লজ্জাশীল ছিলেন উদ্দীপকে ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে লজ্জাশীলতাকে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন-الْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيْمَانِ অর্থ : 'লজ্জাশীলতা ইমানের একটি অন্যতম শাখা।' রাসুল (সা.) এ কথা বলার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে লজ্জাশীলতার কারণেই স্বচ্ছতা ও নির্মলতার বিকাশ ঘটে। মানুষের মধ্যে তৈরি হয় জবাবদিহিতার আগ্রহ। লজ্জাশীলতার কারণেই যাবতীয় কুটিলতা, পাপাচার, অশ্লীলতা, মলিনতা থেকে মুক্ত থাকা যায় । এর ফলে ইমান ও নৈতিক চরিত্র বিশুদ্ধ থাকে । পরিশেষে বলা যায়, লজ্জাশীলতার কারণেই মানুষ অশ্লীলতাসহ যাবতীয় পাপাচার থেকে মুক্ত থাকে । তাই লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
“লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা”— হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর