উদ্দীপকে সালমা কোন ইবাদত পালন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: সালমা প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে রক্ষা করতে সহায়ক ইবাদত সাওম পালন করেন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম সাওম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলিম নারী-পুরুষের ওপর সাওম পালন করা ফরজ। উদ্দীপকের সালমার পালনকৃত ইবাদতে এরই প্রকাশ ঘটে। উদ্দীপকে সালমা এমন একটি ইবাদত করেন যা প্রবৃত্তির তাড়না থেকে তাকে রক্ষা করতে সহায়তা করে। আবার এ ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ ইচ্ছামত দান করবেন। অর্থাৎ সালমা সাওম পালন করেন। সাওম ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ তায়ালার বাণী, 'হে মুমিনগণ! তোমাদের ওপর সাওম পালন ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর' (সুরা বাকারা-১৮৩)। এ আয়াতের আলোকে বোঝা যায়, সাওম অবশ্যপালনীয় ইবাদত। আবার সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ তায়ালা বলেন, 'সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেবো' (বুখারি ও মুসলিম)। সুতরাং বলা যায়, সালমা সাওম পালন করেন যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে পারে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সালমা কোন ইবাদত পালন করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর