উদ্দীপকে উল্লেখিত রাকিবের বক্তব্যের সাথে তুমি কি একমত? মতামতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: না, ইসলামের গতিশীলতার প্রশ্নে রাকিবের বক্তব্যের সাথে আমি একমত নই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যার বর্ণনা ইসলামে দেওয়া হয়নি। আল্লাহ তায়ালা কুরআনকে মানুষের জন্য উপদেশ হিসেবে দিয়েছেন। আমরা কুরআন থেকে জ্ঞান আহরণ করে ব্যাবহারিক জীবনে প্রয়োগ করতে পারি রাসুল (স) তার জীবনাদর্শের লিখিত দলিল হিসেবে রেখে গেছেন হাদিস গ্রন্থকে। আর নতুন নতুন উদ্ভূত সমস্যা সমাধানের জন্য গবেষণার নির্দেশনা এসেছে কুরআন ও হাদিসে। কিন্তু রাকিবের সীমিত জ্ঞান ইসলামের এই গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেনি। উদ্দীপকের রাকিব মনে করে অনেক আগে প্রবর্তিত ইসলাম বিশ্বে সৃষ্ট নতুন নতুন সমাধানে অক্ষম। তার ধারণা এমন যে ইসলামে সেসব বিধানই শুধু প্রবর্তিত রয়েছে, যেসব বিধানের ব্যাপারে তৎকালীন তথা রাসুল (স) এর সময়ের মানুষেরা সমস্যায় পড়তো। কিন্তু তার এ ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। কারণ ইসলামে নতুন নতুন সমস্যার সমাধানের ব্যাপারে ইজতিহাদ করার ঘোষণা দেওয়া হয়েছে। মানুষ যাতে ভ্রান্ত কোনো বিধান গ্রহণ না করে সে জন্যই তা করতে বলা হয়েছে। রাসুল (স) বলেন, 'বিভ্রান্তির উপর আমার উম্মত একমত হবে না' (ইবনে মাজাহ)। ইসলাম সর্বযুগের জন্য সর্বজনীন ধর্ম। কুরআন ও হাদিস সঠিকভাবে গবেষণা করলে মানবজীবনের সব সমস্যার সমাধান মেলে। আমাদের উচিত প্রকৃত মুমিন হয়ে কুরআন ও হাদিসের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রাকিবের বক্তব্যের সাথে তুমি কি একমত? মতামতের সপক্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর