মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: মুসলিম সমাজে নতুন নতুন গৌণ সমস্যার সমাধানে ইজমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের সকল মৌলিক সমস্যার সমাধান রয়েছে। কিন্তু যুগ-পরিবর্তনের সাথে সাথে কিছু গৌণ সমস্যার উদ্ভব ঘটে, যার সরাসরি সমাধান কুরআন- হাদিসে নেই। এক্ষেত্রে শরিয়তের তৃতীয় উৎস হিসেবে ইজমার বিকল্প নেই।ইসলামি আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। আল্লাহ তায়ালা এবং রাসুলুল্লাহ (স) ইজমার এ অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, 'আর এমনিভাবে আমি তোমাদের করেছি মধ্যমপন্থি জাতি, যেন তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পার এবং রাসুল হন তোমাদের ওপর সাক্ষী' (সুরা আল-বাকারা: ১৪৩)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, 'বিভ্রান্তি বা ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না' (আহকামুল কুরআন)। এ সকল ঘোষণা থেকে শরিয়তের উৎস হিসেবে ইজমার গুরুত্ব বোঝা যায়। তাছাড়া ইজমার মাধ্যমে গৌণ সমস্যার সমাধানে নতুন আইন যেমন উদ্ভাবিত হয় তেমনি মুসলিমদের মধ্যে ঐকমত্য তথা জাতীয় ঐক্য সংরক্ষিত হয়। ইজমা আমাদেরকে বিভ্রান্তি থেকেও মুক্তি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজমা ইসলাম ধর্মের প্রগতিশীলতা ও পরিপূর্ণতার অন্যতম পরিচায়ক।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, শরিয়তের তৃতীয় উৎস ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামে একটি স্বীকৃত বিষয় এবং এটি ইসলামের অনন্যতাকেই নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর