শেয়ারFacebookWhatsApp

ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।

উত্তর: ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমা অনুসারে মোবাইল ব্যবহার বৈধ।যেসব গৌণ সমস্যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যায় না, প্রখ্যাত আলেমগণ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পর সেসব সমস্যা সমাধানের ব্যাপারে যে ঐকমত্য পোষণ করেন তা-ই হলো ইজমা। মোবাইল ব্যবহারের বৈধতার বিষয়টিও এভাবে নির্ধারিত হয়েছে। R এর ছেলে তার জন্য বিদেশ থেকে মোবাইল পাঠালে ভাইয়ের নিষেধের কারণে তিনি মোবাইল ব্যবহার করা নিয়ে দ্বিধান্বিত হয়েপড়েন। পরবর্তীতে বিষয়টি ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতিকে তিনি অবগত করেন। সভাপতি বিজ্ঞ আলেমগণকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এই ঐকমত্যে পৌঁছান যে, মোবাইল ব্যবহার বৈধ। তাঁরা যেহেতু ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু বিষয়টি ইজমার অন্তর্ভুক্ত। মোবাইল একটি আধুনিক যোগাযোগ মাধ্যম, বা পূর্বে অর্থাৎ মহানবি (স) ও সাহাবিদের যুগে ছিল না। তাই এটির ব্যবহার নব উদ্ভাবিত সমস্যা। আর এ ব্যাপারে ইসলামে ইজমার মাধ্যমে সমাধানের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত আলেমদের ন্যায় বিজ্ঞজনেরা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় কুরআন ও হাদিসের আলোকে ঐকমত্যে পৌঁছান। তাই মোবাইলের ব্যবহার সম্পর্কিত বৈধতার সিদ্ধান্তটি নিঃসন্দেহে ইজমা থেকে উদ্ভূত।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত।R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

উত্তর

মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস ( قِيَاسُ )।

উত্তর

কিয়াসের হুকুমের ব্যাপারে বিজ্ঞজন বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। এক্ষেত্রে অনেকেই কিয়াস স্বীকার করেন না। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বক্তব্য হচ্ছে- যে ক্ষেত্রে কুরআন ও হাদিসের নির্দেশনা পাওয়া যাবে না, সে ক্ষেত্রে হুকুম হলো, সে বিষয়ে কুরআন ও হাদিসের নির্দেশনার সাথে তুলনা করে কিয়াস করতে হবে। ইমাম আবু হানিফা (রহ) এর মতে, নিশ্চয়ই কিয়াস প্রবল ধারণাপ্রসূত জ্ঞান দান করে এবং এর ওপর আমল করা ওয়াজিব। তবে কিয়াসের বিপরীতে খবরে ওয়াহিদ পাওয়া গেলে আমল ওয়াজিব হবে না। অন্যদিকে আহলে জাওয়াহির, শিয়া, রাফেজি ও খারেজি সম্প্রদায় কিয়াস অস্বীকার করে থাকে।

উত্তর

ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমা অনুসারে মোবাইল ব্যবহার বৈধ।যেসব গৌণ সমস্যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যায় না, প্রখ্যাত আলেমগণ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পর সেসব সমস্যা সমাধানের ব্যাপারে যে ঐকমত্য পোষণ করেন তা-ই হলো ইজমা। মোবাইল ব্যবহারের বৈধতার বিষয়টিও এভাবে নির্ধারিত হয়েছে। R এর ছেলে তার জন্য বিদেশ থেকে মোবাইল পাঠালে ভাইয়ের নিষেধের কারণে তিনি মোবাইল ব্যবহার করা নিয়ে দ্বিধান্বিত হয়েপড়েন। পরবর্তীতে বিষয়টি ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতিকে তিনি অবগত করেন। সভাপতি বিজ্ঞ আলেমগণকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এই ঐকমত্যে পৌঁছান যে, মোবাইল ব্যবহার বৈধ। তাঁরা যেহেতু ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন, সেহেতু বিষয়টি ইজমার অন্তর্ভুক্ত। মোবাইল একটি আধুনিক যোগাযোগ মাধ্যম, বা পূর্বে অর্থাৎ মহানবি (স) ও সাহাবিদের যুগে ছিল না। তাই এটির ব্যবহার নব উদ্ভাবিত সমস্যা। আর এ ব্যাপারে ইসলামে ইজমার মাধ্যমে সমাধানের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত আলেমদের ন্যায় বিজ্ঞজনেরা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় কুরআন ও হাদিসের আলোকে ঐকমত্যে পৌঁছান। তাই মোবাইলের ব্যবহার সম্পর্কিত বৈধতার সিদ্ধান্তটি নিঃসন্দেহে ইজমা থেকে উদ্ভূত।

উত্তর

মুসলিম সমাজে নতুন নতুন গৌণ সমস্যার সমাধানে ইজমার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের সকল মৌলিক সমস্যার সমাধান রয়েছে। কিন্তু যুগ-পরিবর্তনের সাথে সাথে কিছু গৌণ সমস্যার উদ্ভব ঘটে, যার সরাসরি সমাধান কুরআন- হাদিসে নেই। এক্ষেত্রে শরিয়তের তৃতীয় উৎস হিসেবে ইজমার বিকল্প নেই।ইসলামি আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। আল্লাহ তায়ালা এবং রাসুলুল্লাহ (স) ইজমার এ অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, 'আর এমনিভাবে আমি তোমাদের করেছি মধ্যমপন্থি জাতি, যেন তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পার এবং রাসুল হন তোমাদের ওপর সাক্ষী' (সুরা আল-বাকারা: ১৪৩)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, 'বিভ্রান্তি বা ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না' (আহকামুল কুরআন)। এ সকল ঘোষণা থেকে শরিয়তের উৎস হিসেবে ইজমার গুরুত্ব বোঝা যায়। তাছাড়া ইজমার মাধ্যমে গৌণ সমস্যার সমাধানে নতুন আইন যেমন উদ্ভাবিত হয় তেমনি মুসলিমদের মধ্যে ঐকমত্য তথা জাতীয় ঐক্য সংরক্ষিত হয়। ইজমা আমাদেরকে বিভ্রান্তি থেকেও মুক্তি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজমা ইসলাম ধর্মের প্রগতিশীলতা ও পরিপূর্ণতার অন্যতম পরিচায়ক।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, শরিয়তের তৃতীয় উৎস ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামে একটি স্বীকৃত বিষয় এবং এটি ইসলামের অনন্যতাকেই নির্দেশ করে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।