শেয়ারFacebookWhatsApp

কিয়াসে জলি অর্থ কী?

উত্তর: কিয়াসে জলি অর্থ প্রকাশ্য কিয়াস।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কিয়াসে জলি অর্থ কী?

উদ্দীপক

মারুফ ও মামুন দুই বন্ধু। তাদের বাড়ি আলাদা গ্রামে। মারুফের গ্রামের মসজিদে মাইক ব্যবহার হয় না। একদিন মারুফ তার বন্ধু মামুনের বাড়িতে বেড়াতে যায়। মসজিদে সালাত আদায় করতে গিয়ে সালাতে মাইক ব্যবহার হচ্ছে দেখে মারুফ বলল- কুরআন হাদিসে মাইক ব্যবহারের বিধান নেই, এটি বিদ্আত'। দুই বন্ধু সালাত শেষে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'মুসলিম উম্মাহ' এটিকে জায়েজ হিসেবে মেনে নিয়েছে।

Rajshahi · 2019

উত্তর

কিয়াসে জলি অর্থ প্রকাশ্য কিয়াস।

উত্তর

কিয়াস বৈধ হওয়ার জন্য ইল্লত সুস্পষ্ট হওয়া শর্ত। আছল হলো মূল বিধান আর ইল্লত হলো কারণ বা যুক্তি। যে কারণ বা যুক্তির ভিত্তিতে আছল বা মূল বিধান প্রবর্তিত হয়েছে বলে অনুমান করা হয় ফরয়ার মধ্যে সেই একই কারণ ও যুক্তি বিদ্যমান থাকা কিয়াস সম্পন্ন হওয়ার জন্য আবশ্যক। ইল্লত সুস্পষ্ট না হলে কিয়াস করা যাবে না। ইল্লতের গুণটিকে প্রকাশ্য ও সুসংবদ্ধ হতে হবে যাতে বোঝা যায় যে, এর কারণেই হুকুম আরোপিত হয়েছে। যেমন— মদ, হেরোইন, ও গাঁজার মধ্যে নেশা সৃষ্টির বৈশিষ্ট্য' বিদ্যমান। সুতরাং নেশা সৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে ইন্নত।

উত্তর

উদ্দীপকের কথোপকথনে উল্লেখিত শরিয়তের তিনটি উৎস ছাড়াও আরেকটি উৎস আছে যা কিয়াস নামে পরিচিত। কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। এর অর্থ পরিমাপ করা, অনুমান করা। নতুন উদ্ভূত কোনো সমস্যার বিষয়ে কুরআন ও সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে সমাধান দেওয়াকে কিয়াস বলে । প্রশ্নে উত্ত উৎসেরই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে মারুফ এবং ইমান সাহেবের মামুন আলোচনায় ইসলামি শরিয়তের প্রথম তিনটি উৎস তথা কুরআন, হাদিস এবং ইজমার উল্লেখ পাওয়া যায়। পবিত্র কুরআন ও হাদিসে সরাসরি যেসব বিষয়ের বর্ণনা পাওয়া যায় সেগুলো শরিয়তের দলিল হিসেবে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করতে হবে। আর মুহাম্মদ (স)-এর যুগপরবর্তীতে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের মধ্যে কুরআন-সুন্নাহ সমর্থিত ঐক্যমতের নাম হলো ইজমা। অপরদিকে যেসব সমস্যার সমাধান কুরআন, হাদিস ও ইজমায় সরাসরি নেই সেসব সমস্যার সমাধান কিয়াসের মাধ্যমে দিতে হবে। মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। পরিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে যা অতীতে সংঘটিত হয়নি। এসব সমস্যা সমাধানে কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। ইসলামের সব বিষয়ে যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যায়। কিয়াস এই গবেষণারই ফল। এটি ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনব্যবস্থা রূপে পরিণত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লেখিত উৎসগুলো ছাড়াও কিয়াসের গুরুত্বও অপরিসীম

উত্তর

মসজিদের ইমাম সাহেব ইজমা সম্পাদনের প্রতি ইঙ্গিত দিয়ে যে উক্তি করেছেন তা যথার্থ। ইজমা শব্দের অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া ইত্যাদি। সাধারণভাবে বলা যায়, মহানবি (স) এর পর কোনো এক সময়কার মুসলিম উম্মতের মুজতাহিদরা একত্রিত ও সম্পূর্ণ একমত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা-ই ইজমা। উদ্দীপকে নামাজে মাইক ব্যবহারের সমস্যাটির মাধ্যমেই সমাধান হয়েছে। উদ্দীপকের মারুফ ও মামুন মসজিদে মাইক ব্যবহারের বিষয়টির বৈধতা জানার জন্য ইমাম সাহেবের শরণাপন্ন হয়। তিনি মুজতাহিদের ইজতিহাদপ্রসূত মাইক ব্যবহারটি বর্তমানে সর্বজন-কর্তৃক গৃহীত হওয়ার কথা জানান। বস্তুত সাহাবিদের যুগেও এমন বিতর্কিত বিষয়ে ইজমা করার প্রমাণ পাওয়া যায়। যেমন: জামাতের সাথে তারাবিহর নামাজ আদায়, খলিফা নির্বাচন প্রভৃতি ছিল ইজমাভিত্তিক সিদ্ধান্ত। ঠিক একইভাবে মসজিদে মাইক ব্যবহারের ব্যাপারে বর্তমান যুগের আলেমগণের মধ্যে ঐকমত্য হয়েছে। আধুনিক যুগে ধর্মের কাজে মাইক, মোবাইল ফোন, স্পিকার ইত্যাদি ব্যবহার হচ্ছে। এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়া স্বাভাবিক। আর এসব বিভ্রান্তি অপনোদনের জন্যই ইজমার উদ্ভব হয়েছে। ইমাম সাহেব এ বিষয়টি জায়েজ হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর ঐকমত্য থাকার কথা উল্লেখ করেছেন। উপরের আলোচনা অনুসারে বলা যায়। স্বয়ং সাহাবিদের মধ্যেই ইজমা করার প্রমাণ পাওয়া যায়। সুতরাং বর্তমান যুগেও মাইক কিংবা অন্যান্য নিত্যনতুন বিষয়ে ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত গ্রহণযোগ্য।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।