শেয়ারFacebookWhatsApp

কিয়াসের রুকন কয়টি?

উত্তর: কিয়াসের রুকন ৪টি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কিয়াসের রুকন কয়টি?

উদ্দীপক

জনাব মুনাফ ও ইকরাম দু'জন একই গ্রামের বাসিন্দা । দু'জনই কৃষিকাজ করেন। ইকরাম নিজের জমি চাষ করার সময় অন্যের জমির সীমানা ঠিক রাখেন না। অপরদিকে মুনাফ জীবনের সবক্ষেত্রে আল-কুরআন ও সুন্নাহের অনুশাসন মেনে চলেন। তিনি নিজের জমি চাষ করেন। বর্তমানে জমি লিজ পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতি বৈধ কি-না তা জানার জন্য একজন বিজ্ঞ আলেমের কাছে গেলে, তিনি আল- কুরআনের নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন— 'হে বিচক্ষণ জ্ঞানীগণ! তোমরা গভীর চিন্তা-ভাবনা ও প্রজ্ঞা অবলম্বন করো।'

Dhaka · 2019

উত্তর

কিয়াসের রুকন ৪টি।

উত্তর

উল্লিখিত হাদিসটিতে হালাল উপার্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। হাদিসটির অর্থ— হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে একটি ফরজ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত আল-কুরআনের আয়াতটি ইসলামি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের প্রতি ইঙ্গিত করে। যে যুক্তি বা ভিত্তির ওপর মূল আইন প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে জীবন ও সমাজে উদ্ভূত নতুন নতুন সমস্যা সমাধানে আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। কুরআন মাজিদে কিয়াসের স্বীকৃতি রয়েছে। ইসলামি আইনের উৎস হিসেবে কিয়াস নতুন কিছু নয়। রাসুল (স)-এর যুগেই কিয়াসের উৎপত্তি ও বিকাশ ঘটে। তিনি নিজে কিয়াস করার জন্য সাহাবিদের বিশেষ উৎসাহ দিয়েছেন। তাঁর ইন্তেকালের পর সাহাবিরা কিয়াসের স্বাধীন প্রয়োগের মাধ্যমে একে ইসলামি আইনের চতুর্থ উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তায়ালা বলেন হে চক্ষুষ্মানগণ, তোমরা শিক্ষাগ্রহণ কর (সুরা আল-হাশর: ২)। উদ্দীপকের আলেমের তিলাওয়াতকৃত আয়াতটিতেও এ কথাই বলা হয়েছে। উদ্দীপকের উল্লেখিত বিজ্ঞ আলেমের কাছে মুনাফ নামের ব্যক্তি জমি লিজ সংক্রান্ত বিধানের ব্যাপারে জানতে গেলে তিনি উল্লিখিত আয়াতটি তিলাওয়াত করে শোনান। নতুন কোনো সমস্যা সমাধানের বিধান বৈধ নাকি অবৈধ তা নির্ধারণ করা হয় কিয়াসের মাধ্যমে। উদ্ভূত সমস্যাকে 'আছল' এর সাথে তুলনা করে উপযুক্ত ইল্লতের মাধ্যমে সেই নতুন বিষয়ে হুকুম দেওয়া হয়। এভাবে কিয়াসের মাধ্যমে উদ্ভূত নতুন নতুন সমস্যার বৈধতা সম্পর্কে জানা যায়।

উত্তর

ইকরামের উপার্জন ইসলামের দৃষ্টিতে হারাম, সমাজজীবনে এর বিভিন্ন ক্ষতিকর প্রভাব লক্ষণীয়। প্রতারণার মাধ্যমে বা কাউকে ঠকিয়ে উপার্জন করা ইসলামি শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। চুরি, লুণ্ঠন, জোর-জবরদস্তি কিংবা অন্যের হক নষ্ট করে সম্পদ উপার্জন হারাম হিসেবে বিবেচিত হবে। একইভাবে অনুমতি ব্যতীত কারও জমির সীমানায় চাষ করে অর্থোপার্জন করলে সেটিও হারাম হিসেবে বিবেচিত হবে। ইকরামের উপার্জনে এমনটাই লক্ষণীয়। উদ্দীপকের ইকরাম জমি চাষ করে উপার্জন করেন। কিন্তু চাষের সময় অন্যের জমির সীমানা ঠিক রাখেননা। অন্যের জমিতে চাষ করে উপার্জন করায় তার এ উপার্জন অবৈধ। কারণ এতে জমির মালিকের হক নষ্ট হয়। ইকরামের এরূপ কর্মকাণ্ডের ফলে সমাজজীবনে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে অনুমতি ব্যতীত কারও জমিতে অন্যায়ভাবে চাষ করার ফলে একে অপরের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সহমর্মিতার সুদৃঢ় বন্ধনে ভাঙন ধরে। ঝগড়া-বিবাদের ফলে সমাজে মর্যাদা ক্ষুণ্ন হয়। আবার সমাজে এমন কিছু লোক থাকে, যারা এরূপ দ্বন্দ্বে ইন্ধন যোগানোর কাজে লিপ্ত থাকে। তারা একজনের কথা অপরজনকে বলে সমাজে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করে। ফলে ঝগড়া-বিবাদ লেগেই থাকে এবং কল্যাণময় ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা বিঘ্নিত হয়। সর্বোপরি হারাম উপার্জন ইবাদতকে নষ্ট করে। তাই আমাদের উচিত উপার্জনের ব্যাপারে খুবই সতর্ক থাকা।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।