শেয়ারFacebookWhatsApp

رُخْصَةٌ অর্থ কী?

উত্তর: رُخْصَةٌ অর্থ- ঐচ্ছিক বা হালকা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

رُخْصَةٌ অর্থ কী?

উদ্দীপক

মাওলানা ফারুক হোসাইন এক সমাবেশে বলেন- 'কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ। এমনকি যারা কবিরা গুনাহ করার দৃঢ় সংকল্প করে তারা ইসলামি আদালতে সাক্ষ্যদানের যোগ্যতাও হারায়। এ ব্যাপারে আলেমগণ ঐকমত্য পোষণ করেন। যেমন, হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনে সব সাহাবি একমত হন।' তখন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, 'এ ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ার বিষয়ে কুরআন ও হাদিসে কোনো স্পষ্ট বক্তব্য নেই। কুরআন ও হাদিসের বাইরে কোনো আমল মুসলমানদের জন্য আবশ্যক নয়।' মাওলানা ফারুক এতে বিস্মিত হন।

Dhaka · 2018

উত্তর

رُخْصَةٌ অর্থ- ঐচ্ছিক বা হালকা।

উত্তর

আহলে ইজমা তথা ইজমাকারীদের কতিপয় গুণের অধিকারী হতে হবে। প্রথমত ইজমার আহলদেরকে মুজতাহিদ হতে হবে। কুরআন মজিদ ও হাদিসের গভীর জ্ঞান থাকতে হবে। শুধু অনুবাদ ও ব্যাখ্যা করার যোগ্যতা থাকলেই যথেষ্ট হবে না। কুরআন ও হাদিসের মূল তথ্যসূত্র জানা থাকা বাধ্যতামূলক। এছাড়াও ইজমার আহলদের উন্নত চরিত্রের পরিচায়ক দীনদার মুত্তাকি হওয়া আবশ্যক। আবার তাদের শরিয়ত বিরোধী কার্যকলাপ, অশ্লীলতা ও বিদআত থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। কেউ যদি কোনো প্রকার ফাসিকিতে লিপ্ত থাকে, তাহলে তার ইজমা গ্রহণযোগ্য হবে না।

উত্তর

হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনে ইজমা পদ্ধতির নাম আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা। যে ইজমায় সমকালীন সব সাহাবি (রা) বা মুজতাহিদ সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে তাঁদের একমত হওয়ার ঘোষণা দেন তাকে আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা বলা হয়। এরকম ইজমার ক্ষেত্রে সবাই বলবেন, 'আমরা এর ওপর একমত হলাম।' যা হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনের সময় ঘটেছিল। উদ্দীপকে হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আবু বকর (রা) এর খলিফা হওয়া যোগ্যতা নিয়ে সব সাহাবি (রা) একমত পোষণ করেন। হযরত মুহাম্মদ (স) কাউকে উত্তরাধিকার নিযুক্ত করে যাননি। তাঁর ইন্তেকালের পর মুসলিম সাম্রাজ্য বিশৃঙ্খলা দেখা দেয়। এমনকি অনেক মরুবাসী যাযাবর ইসলাম ত্যাগ করতে উদ্ধত হয়। মদিনা ও মক্কার মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এমতাবস্থায় হযরত আবু বকর (রা) ওমর (রা)-কে খেলাফতের দায়িত্ব নিতে আহবান করেন। হযরত ওমর (রা) বিচক্ষণতার প্রমাণ দিয়ে সবার মধ্য থেকে হযরত আবু বকর (রা)-কে মুসলিম সাম্রাজ্যের নতুন খলিফা হিসেবে ঘোষণা দেন এবং সবার আগে তিনি নিজেই আবু বকর (রা) এর হাতে আনুগত্যের শপথ নেন। সাথে সাথে অপরাপর সাহাবিরাও হযরত আবু বকর (রা) এর আনুগত্যের শপথ নেন। উপরের আলোচনায় দেখা যাচ্ছে, হযরত আবু বকর (রা)-এর খেলাফত লাভ সব সাহাবি (রা) এর মতের ওপর ভিত্তি করেই হয়েছিলো। আর এটাই আল-ইজমাউল কাওলি বা বিবৃতিমূলক ইজমা।

উত্তর

না, আলেমদের ঐকমত্যের বিরোধিতার ব্যাপারে উদ্দীপকের জনৈক ব্যক্তির বক্তব্যকে আমি সমর্থন করি না। সমকালীন মুসলিম পণ্ডিতদের ঐকমত্যের ভিত্তিতে যে বিধান কার্যকর হয় তা অনুসরণ করা আবশ্যক। অন্যথায় পাপী হিসেবে গণ্য হতে হবে। উদ্দীপকে জনৈক ব্যক্তি ইজমাকে অস্বীকার করেছে। সে বলে- যে বিষয়ে কুরআন ও হাদিসে কোন স্পষ্ট বক্তব্য নেই সে বিষয়ের ওপর আমল করা মুসলমানদের জন্য আবশ্যক নয়। তার যুক্তি হলো- শরিয়তের প্রথম দুই উৎস কুরআন ও হাদিসই সব বিষয়ের হুকুমের জন্য যথেষ্ট, অপর দুইটি উৎস- ইজমা ও কিয়াস গুরুত্বপূর্ণ নয়। প্রকৃতপক্ষে ইসলামি আইনের উৎস চারটিই গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে যে বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা নেই সেখানে ইজমা ও কিয়াস গুরুত্ব পাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এর প্রতি গুরুত্বারোপ করে বলেছেন— 'আর আপনি তাদের সাথে পরামর্শ করে কাজ করুন' (সুরা আলে ইমরান: ১৫৯)। আলোচ্য আয়াতাংশেই ইজমার ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। কোনো একটি যুগের সব আলেমের মতৈক্যই ইজমা। এজন্য কবিরা গুনাহকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন। সাক্ষদাতার সাক্ষীর ওপর অনেক সময় বিচার ফয়সালার রায় দেওয়া হয়। তাই সাক্ষীর স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-হাদিসে সুস্পষ্টভাবে গুনাহকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে কিছু উল্লেখ না থাকলেও আলেমদের ঐকমত্যে এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং বলতে পারি, জনৈক আলেমদের ঐকমত্যের বিপরীত মত পোষণ করার মাধ্যমে ইজমাকে অস্বীকার করেছে। আর তার সাথে আমরা একমত হতে পারি না।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

رُخْصَةٌ অর্থ কী? | Prosthuti