শেয়ারFacebookWhatsApp

ইজতিহাদ ( اِجْتِهَادُ ) শব্দের অর্থ কী?

উত্তর: ইজতিহাদ শব্দের অর্থ গবেষণা করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইজতিহাদ ( اِجْتِهَادُ ) শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব মফিজ ও রাকিব দু'জন বাল্যবন্ধু। রাকিব লন্ডনপ্রবাসী। দীর্ঘদিন পর দু'জনের সাক্ষাত । দু'জনের আলাপচারিতায় এক পর্যায়ে রাকিব বলল, 'বন্ধু! পৃথিবী গতিশীল। সময়ের বিবর্তনে মানুষ নতুন নতুন সমস্যা ও জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছে। অনেক পূর্বে প্রবর্তিত ইসলাম কীভাবে এসব সমস্যার সমাধান দিতে পারে?' তার উত্তরে মফিজ বলল, 'মহানবি (স.) বলেছেন, 'আমার উম্মত কোনো ভুলের ওপর একতাবদ্ধ হতে পারে না।'

Dhaka · 2019

উত্তর

ইজতিহাদ শব্দের অর্থ গবেষণা করা।

উত্তর

আয়াতটিতে মুত্তাকিদের সফলতার কথা বলা হয়েছে। আয়াতের অর্থ- তারা (মুত্তাকিরা) তাঁদের প্রভুর পক্ষ থেকে হেদায়েতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত হাদিসটি ইসলামের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। শরিয়তের কোনো বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মদির মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। বিভ্রান্তি এড়িয়ে সঠিক পথে থাকার জন্য রাসুল (স)-এর উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে। বিশ্ব পরিবর্তনশীল। সময়ের পরিক্রমায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা। এসব সমস্যা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য রাসুল (স) জ্ঞানসমৃদ্ধ আলেম ও উম্মাহকে ইজমা করার অধিকার দিয়েছেন। মফিজের উল্লেখিত হাদিসে এ বিষয়টিই প্রতিফলিত হয়। উদ্দীপকে উল্লেখিত রাকিব দেখতে পায় সময়ের বিবর্তনে বিশ্বে নতুন নতুন সমস্যা ও জিজ্ঞাসার উদ্ভব হয়। অনেক পূর্বে প্রবর্তিত ইসলাম কীভাবে এসব সমস্যার সমাধান করতে পারবে, তা নিয়ে সে প্রশ্ন তোলে বন্ধুর কাছে। তার সংশয় দূর করতে বন্ধু মফিজ ইজমা সম্পর্কিত মহানবি (স) এর হাদিসটি বর্ণনা করে। মফিজ বলে, মহানবি (স) বলেছেন, 'আমার উম্মত কোনো ভুলের উপর একতাবদ্ধ হতে পারে না'। ভুল বিধান গ্রহণের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে মহানবি (স) এই হাদিসের মাধ্যমেই ইজমার বৈধতার স্বীকৃতি দেন এবং নতুন নতুন সমস্যা সমাধানের দ্বার উম্মোচন করেন।

উত্তর

না, ইসলামের গতিশীলতার প্রশ্নে রাকিবের বক্তব্যের সাথে আমি একমত নই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই, যার বর্ণনা ইসলামে দেওয়া হয়নি। আল্লাহ তায়ালা কুরআনকে মানুষের জন্য উপদেশ হিসেবে দিয়েছেন। আমরা কুরআন থেকে জ্ঞান আহরণ করে ব্যাবহারিক জীবনে প্রয়োগ করতে পারি রাসুল (স) তার জীবনাদর্শের লিখিত দলিল হিসেবে রেখে গেছেন হাদিস গ্রন্থকে। আর নতুন নতুন উদ্ভূত সমস্যা সমাধানের জন্য গবেষণার নির্দেশনা এসেছে কুরআন ও হাদিসে। কিন্তু রাকিবের সীমিত জ্ঞান ইসলামের এই গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারেনি। উদ্দীপকের রাকিব মনে করে অনেক আগে প্রবর্তিত ইসলাম বিশ্বে সৃষ্ট নতুন নতুন সমাধানে অক্ষম। তার ধারণা এমন যে ইসলামে সেসব বিধানই শুধু প্রবর্তিত রয়েছে, যেসব বিধানের ব্যাপারে তৎকালীন তথা রাসুল (স) এর সময়ের মানুষেরা সমস্যায় পড়তো। কিন্তু তার এ ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। কারণ ইসলামে নতুন নতুন সমস্যার সমাধানের ব্যাপারে ইজতিহাদ করার ঘোষণা দেওয়া হয়েছে। মানুষ যাতে ভ্রান্ত কোনো বিধান গ্রহণ না করে সে জন্যই তা করতে বলা হয়েছে। রাসুল (স) বলেন, 'বিভ্রান্তির উপর আমার উম্মত একমত হবে না' (ইবনে মাজাহ)। ইসলাম সর্বযুগের জন্য সর্বজনীন ধর্ম। কুরআন ও হাদিস সঠিকভাবে গবেষণা করলে মানবজীবনের সব সমস্যার সমাধান মেলে। আমাদের উচিত প্রকৃত মুমিন হয়ে কুরআন ও হাদিসের তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করা।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।