উদ্দীপকে বর্ণিত বিজ্ঞ আলিমগণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিজ্ঞ আলিমগণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস 'ইজমা' এর সাথে সাদৃশ্যপূর্ণ।ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা। কুরআন ও হাদিসের পরই এর স্থান। 'ইজমা'-এর শাদিক অর্থ ঐক্যমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, দৃঢ় সংকল্প করা, ইতস্তত বিক্ষিপ্ত বিষয়গুলোকে একত্র করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, ইজমা হচ্ছে ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয় কুরআন ও সুন্নাহর আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন। নুরুল আনওয়ার গ্রন্থকার আল্লামা মোল্লা জিউন বলেন, "কোনো কথা বা কর্মের ওপর সমকালীন উম্মতে মুহাম্মাদির সৎকর্মশীল মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হওয়াকে শরিয়তের পরিভাষায় ইজমা বলে।"তাই বলা যায়, উদ্দীপকে সকল বিজ্ঞ আলেমের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিজ্ঞ আলিমগণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর