শেয়ারFacebookWhatsApp

প্রথম চিত্রের শূন্যস্থানে কোন বিষয়টি প্রতিস্থাপিত হবে? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে এর গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: প্রথম চিত্রের শূন্যস্থানে 'ইজমা' প্রতি স্থাপিত হবে। ইজমা অর্থ. একমত হওয়া। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে।ইসলামি শরিয়তে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। রাসুল (সা.)-এর জীবদ্দশায় ইজমা সংঘটিত না হওয়াই স্বাভাবিক এবং নবুয়তের দাবিও তাই। পৃথিবীর বয়স দিন দিন বাড়ছে এবং সৃষ্টি হচ্ছে অনেক মানুষ, উদ্ভব হচ্ছে নানা সমস্যা। এটি আল্লাহর জানা ছিল অনেক আগেই। তাই তিনি নতুন সমস্যা সমাধানে ইজমার প্রচলনের প্রতি পরোক্ষভাবে আহ্বান করেছেন। এ মর্মে আল্লাহ তায়ালা এরশাদ করেন, "আর (মুমিনগণ) তাদের নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে।” (সূরা আশ-শূরা: ৩৮)।ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে রাসুল (সা.)-এর সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, “আমার উম্মত ভ্রষ্টতার ওপরে একমত হবে না। অতএব যখন মতবিরোধ দেখবে তখন তোমাদের উচিত হবে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে থাকা।" (সুনানে ইবনে মাজাহ)পরিশেষে বলা যায়, উদ্দীপকে চিত্রের শূন্যস্থানের বিষয়টি হলো ইজমা। আর ইসলামি শরিয়তের তৃতীয় উৎস 'ইজমা'-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

প্রথম চিত্রের শূন্যস্থানে কোন বিষয়টি প্রতিস্থাপিত হবে? তা চিহ্নিতপূ…

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

'আল-ফিকহ' বলতে ইসলামি আইনশাস্ত্রকে বোঝায়।

উত্তর

"ইমাম আবু হানিফা (র.) ফিক্হশাস্ত্রের পথিকৃৎ” দ্বারা ইমাম আবু হানিফা (রহ.)-এর কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে। খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বলা হয়।

উত্তর

প্রথম চিত্রের শূন্যস্থানে 'ইজমা' প্রতি স্থাপিত হবে। ইজমা অর্থ. একমত হওয়া। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে।ইসলামি শরিয়তে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। রাসুল (সা.)-এর জীবদ্দশায় ইজমা সংঘটিত না হওয়াই স্বাভাবিক এবং নবুয়তের দাবিও তাই। পৃথিবীর বয়স দিন দিন বাড়ছে এবং সৃষ্টি হচ্ছে অনেক মানুষ, উদ্ভব হচ্ছে নানা সমস্যা। এটি আল্লাহর জানা ছিল অনেক আগেই। তাই তিনি নতুন সমস্যা সমাধানে ইজমার প্রচলনের প্রতি পরোক্ষভাবে আহ্বান করেছেন। এ মর্মে আল্লাহ তায়ালা এরশাদ করেন, "আর (মুমিনগণ) তাদের নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে।” (সূরা আশ-শূরা: ৩৮)।ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে রাসুল (সা.)-এর সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, “আমার উম্মত ভ্রষ্টতার ওপরে একমত হবে না। অতএব যখন মতবিরোধ দেখবে তখন তোমাদের উচিত হবে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে থাকা।" (সুনানে ইবনে মাজাহ)পরিশেষে বলা যায়, উদ্দীপকে চিত্রের শূন্যস্থানের বিষয়টি হলো ইজমা। আর ইসলামি শরিয়তের তৃতীয় উৎস 'ইজমা'-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

শেষ চিত্রের শূণ্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি হলো মতবিরোধপূর্ণ ইজমা তথা নিরবতামূলক বা নির্বাক ইজমা।তাকরিরি তথা মৌন সম্মতির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ মুজতাহিদগনের মধ্য হতে যখন এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে প্রকাশিত মতামত বা কাজের সূচনা হওয়ার পর অন্যরা কোনোরূপ প্রতিবাদ না করে বরং তার ওপর নীরব সমর্থন প্রদান করেন তখন তাই ইজমায়ে সুকুতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এরূপ নীরব সমর্থনের দ্বারা প্রতিষ্ঠিত ইজমাই হলো ইজমায়ে সুকুতি। কিন্তু কোনো মুজতাহিদ বিরোধিতা করলে বা প্রতিবাদ করলে ইজমা সাব্যস্ত হবে না। ইমাম আবু হানিফা এবং জমহুর ফিকহবিদদের মতে, এরূপ ইজমা গ্রহণযোগ্য তবে মালেকি ও শাফেয়ি মাযহাবের কিছু আলেমের মতে এরূপ ইজমা গ্রহণযোগ্য নয়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।