বিদায়ী এমডির সংবর্ধনার তারিখ নির্ধারণ প্রক্রিয়াটি ইজমার যে রুকনের সাথে সাদৃশ্যপূর্ণ সেটি চিহ্নিতপূর্বক ব্যাংকের চেয়ারম্যানের উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: বিদায়ী এমডির সংবর্ধনার তারিখ নির্ধারণ প্রক্রিয়াটি ইজমার রুখসাত রুকনের সাথে সাদৃশ্যপূর্ণ।'রুখসাত' এর আভিধানিক অর্থ অবকাশ, ঐচ্ছিক বা হালকা। রুখসাত হলো কোনো বিষয়ে কথা বা কাজে মুজতাহিদদের একটি অংশের একমত হওয়া। অবশিষ্টেরা মতামত প্রকাশের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা কোনো আপত্তি উত্থাপন করবেন না বা এর বিরুদ্ধে কোনো কাজ করবেন না। এ অবস্থাকে মৌনতামূলক ইজমাও বলা হয়।উদ্দীপকে বিদায়ী এমডির শেষ কার্যদিবসে সংবর্ধনার তারিখ নির্ধারণের প্রস্তাব উত্থাপিত হলে অধিকাংশ সদস্য এর পক্ষেও অভিমত ব্যক্ত করলেও দুইজন জ্যেষ্ঠ সদস্য নীরব থাকেন। কিন্তু তারা তাতে কোনো আপত্তি করলেন না। তাদের নীরবতায় তাদের মৌন সম্মতির বিষয়টি প্রকাশ পেল যা ইজমার রুখসাত রুকনের 'সাথে' সাদৃশ্যপূর্ণ।'ব্যাংকের চেয়ারম্যানের উক্তিটি ছিল-” এভাবে বোর্ড সদস্যদের ঐক্য অটুট থাকলে ব্যাংকের অগ্রগতি ত্বরান্বিত হবে।” উদ্দীপকের ব্যাংক চেয়ারম্যানের উক্তিটি যথার্থ। আমরা যদি হাদিস-এর আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখাব রাসুল (সা.) আমাদের ঐক্যবদ্ধ বা জামাআতবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। কেননা জামায়াতের ওপর আল্লাহর রহমত থাকে। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, "জামাআতের ওপর আল্লাহর হাত রয়েছে। (তিরমিযি) এভাবে ঐক্যবদ্ধ থেকে মুসলমানরা পরামর্শের ভিত্তিতে কাজ করলে তা তাদের জন্য কল্যাণকর হবে। কারণ তখন আর তাদের মধ্যে বিভেদ থাকবে না। পরামর্শভিত্তিক কাজের জন্য আল্লাহর নির্দেশ হলো- "আর (মু'মিনগণ) তাদের নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে। "(সূরা আশ-শুরা-৩৮) অতএব বলা যায়, ঐক্যবদ্ধ' থাকা ও পরামর্শের ভিত্তিতে কাজ করা এটা ইসলামি শরিয়তের বিধান যা ইজমাকে নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
বিদায়ী এমডির সংবর্ধনার তারিখ নির্ধারণ প্রক্রিয়াটি ইজমার যে রুকনের স…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর