উদ্দীপকে ইমাম সাহেব কোন উৎসের কথা বলেছেন? সেটির উৎপত্তি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার কথা বলেছেন। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। ইসলামি পরিভাষায় ইজমা হচ্ছে ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন।উদ্দীপকে ইমাম সাহেব ইজমার কথা তুলে ধরেন। শরিয়তের উৎস হিসেবে ইজমার উৎপত্তি ঘটে রাসুল (সা.)-এর ইন্তেকালের পর সাহাবিদের যুগে। সুন্নাহর পরেই ইজমার স্থান। তার এ কথার তাৎপর্য হলো ইসলামি শরিয়তের প্রথম ও প্রধান দুটি উৎস হলো কুরআন ও সুন্নাহ। নতুন কোনো সমস্যা উদ্ভব হলে কুরআন ও সুন্নাহর থেকে সমাধান নিতে হবে। যদি কুরআন ও সুন্নাহ-তে সরাসরি সমাধান না পাওয়া যায় তাহলে ইজমা থেকে সমাধান নিতে হবে। কেননা মুজতাহিদগণ কুরআন ও হাদিসের অনুকূলেই ইজমার দ্বারা সিদ্ধান্ত দেন বলে এর দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। পৃথিবীর অধিকাংশ মুজতাহিদ আলেম একমত হন যে ইজমা শরিয়তের তৃতীয় উৎস এবং এর ওপর আমল করা ওয়াজিব। কুরআন ও সুন্নাহর ন্যায় ইজমা অস্বীকারকারীকে কাফির বলা যাবে।পরিশেষে বলা যায়, মুসলিম উম্মাহর নিকট কুরআন ও সুন্নাহর 'পরেই ইজমা হচ্ছে অকাট্য দলিল, যার ওপর আমল করা ওয়াজিব। তাই শরিয়তের আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। সাহাবিগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে তারা কুরআন ও সুন্নাহর দিকে মনোনিবেশ করতেন। সেখানে সরাসরি কোনো সমাধান না পেলে প্রজ্ঞাবান সাহাবিরা কুরআন ও সুন্নাহার অনুকূলে আলোচনা-পর্যালোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সমস্যার সমাধান করতেন। আর এভাবেই সাহাবাদের আমলেই ইজমার উৎপত্তি ঘটে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমাম সাহেব কোন উৎসের কথা বলেছেন? সেটির উৎপত্তি বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর