فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
উত্তর: فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মাধ্যমে কিয়াসের বিধান প্রবর্তিত হয়। পবিত্র কুরআন হচ্ছে মানুষের চলাফেরা, আচার-ব্যবহার, শাস্তি-পুরস্কার ইত্যাদির মানদণ্ড। আল্লাহ তায়ালা কুরআন মাজিদে কোনো না কোনো ভাবেই প্রতিটি বিষয়ের সমাধানের সূত্র দিয়েছেন। উল্লিখিত আয়াতাংশেও আল্লাহ তায়ালা মানুষকে জ্ঞানবুদ্ধি খাটিয়ে সমাধানের চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। রাসুল (স) আল্লাহর কাছ থেকে ওহি প্রাপ্ত হয়ে ইহুদি গোত্র বনি কোরায়জার লোকদের শাস্তি দিয়েছিলেন। পরবর্তীতে তাদের ওপর আরোপিত শাস্তির সাথে কিয়াস করে অন্যান্য শাস্তির বিধান প্রণীত হয়। আল্লাহ তায়ালা আলোচ্য আয়াতাংশে মুমিনদেরকে ইহুদিদের ওপর আরোপিত শাস্তির বিধান' দেখে অন্যান্য ক্ষেত্রেও এরূপ বুদ্ধিমত্তার ব্যবহার করতে উদ্বুদ্ধ করছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
উত্তর