উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছকের '৩' নম্বর উৎসটি হলো আল-ইজমা। ইজমা শব্দের অর্থ- ঐকমত্য পোষণ করা বা একমত হওয়া। শরিয়তের পরিভাষায়, ধর্মীয় বা পার্থিব বিষয়ে মহানবি হযরত মুহাম্মদ (স) এর যুগপরবর্তী যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের মধ্যে কুরআন-সুন্নাহ সমর্থিত ঐকমত্যের নাম হলো ইজমা। উদ্দীপকের ৩নং উৎসটিতে ইজমার অনুপস্থিতি লক্ষণীয়। ইসলামি শরিয়তের উৎস হিসেবে ইজমা নবোদ্ভাবিত কোনো বিষয় নয়। এটি নবিজির যুগেও বিদ্যমান ছিল। আল্লাহ তায়ালা বলেন— 'কাজে-কর্মে তাদের সাথে তুমি পরামর্শ করো' (সুরা আলে ইমরান: ১৫৯)। এভাবে আল্লাহ তায়ালার নির্দেশনার ভিত্তিতেই রাসুল (স) এর যুগে ইজমার- উৎপত্তি হয়। আর ছকে এ মূলনীতিরই ইঙ্গিত রয়েছে। উল্লেখিত ছকে শরিয়তের চারঢি উৎসের মধ্যে তিনটির নাম উল্লেখ রয়েছে। এগুলো হলো- ১. কুরআন, ২. হাদিস ও ৪; কিয়াস। ইজমা হলো ইসলামের চারটি মূল উৎসের মধ্যে তৃতীয়। সুতরাং বলা যায়, ছকের '?' চিহ্নিত স্থানে 'ইজমা' মূলনীতিটি বসবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর