উল্লিখিত উৎস কুরআন-সুন্নাহভিত্তিক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শরিয়তের চারটি উৎসের তৃতীয় উৎস ইজমা সম্পর্কে আলোচনা করা হয়েছে হিদায়েত এবং ইজমা কুরআন ও সুন্নাহর আলোকে প্রমাণিত। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গতিশীল একটি আইনি উৎস। পবিত্র কুরআনে ইজমার উদাহরণ হলো- আল্লাহ তায়ালা সূরা আন নিসার ১১৫ নং আয়াতে বর্ণনা করেন, "আর যে ব্যক্তি তার কাছে হিদায়েত প্রকাশিত হওয়ার পর রাসুলের বিরুদ্ধে অসদাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে সেদিকেই প্রত্যাবর্তন করাব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।" মহান আল্লাহ সূরা আলে ইমরানের ১০৩নং আয়াতে ঘোষণা করেন, "তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” আল্লাহর রাসুলের হাদিস দ্বারাও প্রমাণিত হয় ইজমা শরিয়তের দলিল। যেমন রাসুল (সা.) বলেন, "মুসলিমগণ যা ভালো ও সংগত মনে করে আল্লাহ তায়ালার নিকটও তা ভালো এবং সংগত।” 'রাসুল (সা.) আরও বলেন, "ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না।"উদ্দীপকে ইজমার সমর্থক দুটি বিখ্যাত হাদিস উল্লেখ করা হয়েছে। এছাড়া পাঠ্যবইয়ে ইজমা সম্পর্কিত একাধিক কুরআনের আয়াত ও হাদিস রয়েছে।উক্ত আয়াতে ও হাদিস দ্বারা প্রমাণিত হয়, ইজমা শরিয়তের অপরিহার্য দলিল। সুতরাং ইজমার ওপর আমল করার বিষয়ে অবশ্যই আমাদের গুরুত্ব প্রদান করতে হবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উৎস কুরআন-সুন্নাহভিত্তিক বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর