উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক এলাকায় গৃহীত সিদ্ধান্ত ইসলামি শরিয়ার কোন উৎসের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক এলাকায় গৃহীত সিদ্ধান্তটি ইসলামি শরিয়ার তৃতীয় উৎস ইজমার সাথে সংগতিপূর্ণ। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কারও ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবি (সা.)-এর পরবর্তী যেকোনো যুগে হতে পারে। সাহাবিগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমার মাধ্যমে সমসাময়িক যুগে নতুন উদ্ভাবিত সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক গ্রামে যুবকদের মধ্যে মোবাইল আসক্তি বেড়ে গেলে এলাকার সচেতন ব্যক্তিরা এক সভায় মিলিত হন। সভায় মোবাইল আসক্তি দূরীকরণে এলাকার মাঠে খেলাধুলার ব্যবস্থা করার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব উঠলে সকলে সে প্রস্তাবের পক্ষে সম্মতি জানান। তাদের এ কর্মকাণ্ডে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজয়ার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, তাদের গৃহীত সিদ্ধান্ত ইসলামি শরিয়ার তৃতীয় উৎস ইজমার সাথে সংগতিপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক এলাকায় গৃহীত সিদ্ধান্ত ইসলামি শরিয়ার কোন…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর