দেশের অন্যান্য আলেমগণের ঐকমত্যের পদ্ধতিটি কীভাবে এই সিদ্ধান্তকে ইসলামি শরিয়তের একটি আইনে পরিণত করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: দেশের অন্যান্য আলেমগণ ইসলামি ব্যাংকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত সমর্থন জানিয়ে পত্রিকায় ঘোষণা দিয়ে ঐকমত্য পোষণ করেছেন। দেশের অন্যান্য আলেমদের এভাবে সমর্থন জানানোর পদ্ধতিকে ইজমায়ে আযিমাত বলা হয়। যার মাধ্যমে এটি, ইসলামি শরিয়তের একটি আইনে পরিণত হয়েছে।আযিমাত বলতে কোনো কথায় বা কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায়। যেমন- তারা কোনো বিষয়ে বললেন, 'আমরা এর ওপর একমত হলাম'। ইজমায়ে আজিমতের উদাহরণ হিসেবে বলা যায়, হযরত আবু বকর (রা.)-কে খলিফা হিসেবে নির্বাচনের সময়ে সাহাবিরা এ জাতীয় বক্তব্য পেশ করেছিলেন। আবার হযরত উমর (রা.)-এর খিলাফতকালে সবাই জামাআতে তারাবিহের সালাত বিশ রাকাত আদায়ের মাধ্যমে ইজমায়ে আযিমাতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ইসলামি আইনে ইজমায়ে আযিমাতের ওপর আমল করা ওয়াজিব।তাই বলা যায়, দেশের অন্যান্য আলেমগণের পত্রিকায় ঘোষণা দিয়ে সমর্থন জানানোর মাধ্যমে আযিমাত সাব্যস্ত হয়েছে। এর দ্বারা এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়েছে। এরূপ দৃঢ়তার সাথে সাব্যস্ত হুকুম শরিয়তের অকাট্য দলিল হিসেবে অস্বীকার করার সুযোগ নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দেশের অন্যান্য আলেমগণের ঐকমত্যের পদ্ধতিটি কীভাবে এই সিদ্ধান্তকে ইসল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর