উদ্দীপকে উল্লিখিত ইসলামি স্কলারদের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইসলামি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্য রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি স্কলারদের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্য রাখে।ইসলামি শরিয়তের তৃতীয় উৎস হচ্ছে ইজমা। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা। ইসলামি পরিভাষায়, ইজমা হলো ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয় কুরআন ও সুন্নাহর আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন। ইজমার সংজ্ঞায় 'নুরুল আনওয়ার প্রণেতা - আল্লামা মেল্লাজিউন (রা.) বলেন, "কোনো কথা বা কর্মের ওপর সমকালীন উম্মতে মুহাম্মাদির সৎকর্মশীল মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হওয়াকে শরিয়তের পরিভাষায় ইজমা বলে।"উদ্দীপকে আমরা দেখতে পাই, একটি দেশে সুদমুক্ত লেনদেন ব্যবস্থা চালু করার ব্যাপারে কতিপয় ইসলামি স্কলার একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় 'মুদারাবা' ও 'মুশারাকা' নামে দুটি পদ্ধতিতে বিনিয়োগ ব্যবস্থা চালু করা যায়। তাই বলা যায়, ইসলামি স্কলারদের এরূপ একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইসলামি স্কলারদের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ইসলামি শর…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর