উদ্দীপকে কোন মাযহাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জাউদ্দীপকে মালিকি মাযহারের কথা বলা হয়েছে। ইমাম মালিক বিন আনাস (র) যে মাযহাব প্রতিষ্ঠা করেন তাকে মালিকি মাযহাব বলে। এ মাযহাবে হাদিস বিচারে যুক্তিগ্রাহ্যতার দিকটিকে লক্ষ রাখলেও কদাচিৎ কিয়াসের অনুসন্ধান করা হয়েছে। এ কারণে এ মাযহাবকে অধিকতর রক্ষণশীল বলে মনে করা হয়। ইমাম মালিক এবং তার শিষ্যবৃন্দ মদিনাকে কেন্দ্র করে ইসলামি আইন অনুশীলন, প্রশিক্ষণ ও গবেষণা কাজে লিপ্ত ছিলেন বলে তাদের প্রতিষ্ঠিত ও পরিচালিত মাযহাবকে হিজাযি মত বলা হয়। মালিকি মাযহাবের মূলভিত্তি হলো মদিনাবাসীর আমল। কেননা মদিনা হচ্ছে ইসলামের লালনক্ষেত্র। প্রফেসর আমিনুল ইসলামের বক্তব্যে যার ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের প্রফেসর আমিনুল ইসলাম বলেন- ইসলামের বিস্তৃতিতে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। ইসলামের ফকিহগণ কঠোর সাধনা করে এসব সমস্যার সমাধান দেন। কিন্তু নানা বিষয়ে একমত হতে না পারায় কয়েকটি পথ সৃষ্টি হয়। এদেরকে মাযহাব বলে। এর মধ্যে একটি হলো মালিকি মাযহাব যা রক্ষণশীল মাযহাব হিসেবে বিবেচিত। এ মাযহাবে মদিনাবাসীর মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মাযহাবের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর