শেয়ারFacebookWhatsApp

আতিউর রহমানের শেষোক্ত উক্তিটির আলোকে তার কর্মকাণ্ডের যথার্থতার গুরুত্ব নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আতিউর রহমানের শেষোক্ত উক্তিটি হলো-"আমার এ কাজের প্রবর্তক স্বয়ং আল্লাহ তায়ালা।" জনাব আতিউর রহমান যথার্থই বলেছেন।ইজমা মুসলমানদের কোন নবউদ্ভাবিত বিষয় নয় বরং স্বয়ং আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-এর অনুমোদনেই ইজমার প্রবর্তন হয়েছে। রাসুল (সা.)-এর সময় হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ করা যায়। রাসুল (সা.) স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবিগণের পরামর্শ নিতেন। অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তায়ালা বলেন, "আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।" (সূরা আম-শূরা: ৩৮) এভাবেই আল্লাহর বিধান অনুসারে রাসুল (সা.) ইজমার বৈধতা, দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবিগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। যেমন- দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর সময়ে বিশ রাকাত তারাবির সালাত জামাআতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবিগণের ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতেও ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে যা এখনো চলমান এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলিম মুজতাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফায়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ। আল্লাহ তায়ালা বলেন, “সৎ পথ প্রকাশিত হবার পরও কেউ যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ঐদিকেই ফিরিয়ে দেব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।” (সূরা আল-নিসা: ১১৫)উক্ত আয়াতে মুমিনদের অনুসৃত পথ বলতে ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব বলা যায় যে, ইজমার প্রবর্তক স্বয়ং আল্লাহ তায়ালা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আতিউর রহমানের শেষোক্ত উক্তিটির আলোকে তার কর্মকাণ্ডের যথার্থতার গুরু…

উদ্দীপক

জনাব আতিউর রহমান একজন ইসলামি চিন্তাবিদ ও গবেষক। মানবজীবনের নবউদ্ভাবিত বিভিন্ন সমস্যা এবং চাহিদার যথোপযুক্ত সমাধান প্রণয়নে তিনি অবিরাম গবেষণা করেছেন। তবে এসব সমস্যার সমাধানে তিনি মুসলিম উম্মাহর মধ্য হতে অধিকতর জ্ঞানসমৃদ্ধ আলেম ও গবেষকগণের ঐকমত্য গ্রহণ করে সিদ্ধান্ত নেন। অনেকে তার এ কাজকে অবৈধ বলে অভিমত প্রকাশ করেন। তবে এর প্রত্যুত্তরে তিনি বলেন, আমার এ কাজের প্রবর্তক স্বয়ং আল্লাহ তায়ালা।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

যাকাত শব্দের অর্থ পবিত্র করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি।

উত্তর

আযিমাত শব্দের অর্থ দৃঢ়তা, প্রবল ইচ্ছা, অনমনীয় প্রত্যয় ইত্যাদি। আযিমাত বলতে কোনো কথায় ও কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায়। যেমন- মুজতাহিদগণের উক্তি "আমরা একথার ওপর ঐকমত্য হয়েছি।”

উত্তর

উদ্দীপকের আতিউর রহমান ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ভিত্তিতে কাজ করেছেন। ইজমা হলো ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় ও কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয় তথা নব উদ্ভাবিত বিভিন্ন সমস্যা ও চাহিদার যথোপযুক্ত সমাধান প্রণয়নে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের ওপর আমল করা ওয়াজিব। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তায়ালা বলেন, "এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষ্যদাতা হতে পার।” (সূরা আল-বাকারা: ১৪৩) এ আয়াতে মুসলিম জাতিকে মধ্যপন্থি উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিলস্বরূপ। উদ্দীপকে জনাব আতিউর রহমান একজন ইসলামি চিন্তাবিদ ও গবেষক। তিনি মানবজীবনের নবউদ্ভাবিত বিভিন্ন সমস্যা এবং চাহিদার যথোপযুক্ত সমাধান প্রণয়নে গবেষণা করেছেন। তবে এসব সমস্যা সমাধানে তিনি মুসলিম উম্মাহর মধ্য হতে অধিকতর জ্ঞানসম্পন্ন আলেম ও গবেষকদের ঐকমত্য গ্রহণ করে সিদ্ধান্ত নেন। তার এ কার্যক্রম ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, তিনি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ভিত্তিতে কাজ করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আতিউর রহমানের শেষোক্ত উক্তিটি হলো-"আমার এ কাজের প্রবর্তক স্বয়ং আল্লাহ তায়ালা।" জনাব আতিউর রহমান যথার্থই বলেছেন।ইজমা মুসলমানদের কোন নবউদ্ভাবিত বিষয় নয় বরং স্বয়ং আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-এর অনুমোদনেই ইজমার প্রবর্তন হয়েছে। রাসুল (সা.)-এর সময় হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ করা যায়। রাসুল (সা.) স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবিগণের পরামর্শ নিতেন। অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তায়ালা বলেন, "আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।" (সূরা আম-শূরা: ৩৮) এভাবেই আল্লাহর বিধান অনুসারে রাসুল (সা.) ইজমার বৈধতা, দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবিগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। যেমন- দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর সময়ে বিশ রাকাত তারাবির সালাত জামাআতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবিগণের ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতেও ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে যা এখনো চলমান এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলিম মুজতাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফায়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ। আল্লাহ তায়ালা বলেন, “সৎ পথ প্রকাশিত হবার পরও কেউ যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ঐদিকেই ফিরিয়ে দেব যেদিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।” (সূরা আল-নিসা: ১১৫)উক্ত আয়াতে মুমিনদের অনুসৃত পথ বলতে ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব বলা যায় যে, ইজমার প্রবর্তক স্বয়ং আল্লাহ তায়ালা।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।