আতিউর রহমান ইসলামি শরিয়তের কোন উৎসের ভিত্তিতে কাজ করেছেন?
উত্তর: উদ্দীপকের আতিউর রহমান ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ভিত্তিতে কাজ করেছেন। ইজমা হলো ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় ও কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয় তথা নব উদ্ভাবিত বিভিন্ন সমস্যা ও চাহিদার যথোপযুক্ত সমাধান প্রণয়নে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের ওপর আমল করা ওয়াজিব। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তায়ালা বলেন, "এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষ্যদাতা হতে পার।” (সূরা আল-বাকারা: ১৪৩) এ আয়াতে মুসলিম জাতিকে মধ্যপন্থি উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিলস্বরূপ। উদ্দীপকে জনাব আতিউর রহমান একজন ইসলামি চিন্তাবিদ ও গবেষক। তিনি মানবজীবনের নবউদ্ভাবিত বিভিন্ন সমস্যা এবং চাহিদার যথোপযুক্ত সমাধান প্রণয়নে গবেষণা করেছেন। তবে এসব সমস্যা সমাধানে তিনি মুসলিম উম্মাহর মধ্য হতে অধিকতর জ্ঞানসম্পন্ন আলেম ও গবেষকদের ঐকমত্য গ্রহণ করে সিদ্ধান্ত নেন। তার এ কার্যক্রম ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, তিনি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ভিত্তিতে কাজ করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আতিউর রহমান ইসলামি শরিয়তের কোন উৎসের ভিত্তিতে কাজ করেছেন?
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর